গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৫
রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছেন। ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের চেষ্টায় বেলা এগারোটা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে আজ শনিবার ২ আগস্ট সকাল দশটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল)তালহা বিন জসিম জানিয়েছেন, সকাল দশটায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে পঞ্চম তলায় আগুন লাগার খবর আসে।এরপরে দশটা তিন মিনিটে প্রথম ইউনিট ঘটনা স্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ।
মোট ১১ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করেছেন। তারপরে১১ টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন