হাদিকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর
প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫
হাদিকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর
ঢাকা–৮ আসনের প্রার্থী ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার গুরুত্ব ও দ্রুত রহস্য উদঘাটনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপি সূত্রে জানা যায়, ঘটনার পর প্রাথমিক তদন্ত শেষে মামলাটি ডিবিতে ন্যস্ত করার নির্দেশ দেওয়া হয়। ইতোমধ্যে ডিবির একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন আলামত বিশ্লেষণ শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে।
পুলিশ কর্মকর্তারা জানান, হামলার পেছনে রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো বিরোধ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে এবং প্রয়োজন হলে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।
এদিকে গুলিবিদ্ধ হাদি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল হলেও এখনো পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী আশাবাদী, দ্রুত সময়ের মধ্যেই এই হামলার রহস্য উন্মোচন করে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন