শিবচরে কলেজছাত্র রাকিব মাদবর হত্যাকাণ্ডে দুইজন গ্রেফতার
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৫
মাদারীপুরের শিবচরে প্রকাশ্যে কলেজছাত্র রাকিব মাদবরকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে রাজধানী ঢাকার আব্দুলাপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়, রাকিব মাদবরকে হত্যার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ঢাকার আব্দুলাপুর থেকে দুইজনকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের মামলায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব। এদিকে রাকিব মাদবর হত্যার ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী এবং দ্রুত বিচার দাবি করেছেন।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন