ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

জুবায়েদকে খুন করা হয় তার টিউশনির ছাত্রী বার্জিস শাবনাম বর্ষার পরিকল্পনায়

বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ডের মতোই ত্রিভুজ প্রেমের জটিলতা ঘিরে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।তিনি বলেন, জুবায়েদকে খুন করা হয় তার টিউশনির ছাত্রী বার্জিস শাবনাম বর্ষার পরিকল্পনায়। ২৬ সেপ্টেম্বর বর্ষার সাবেক প্রেমিক মাহির রহমান জেনে যায় যে বর্ষার সঙ্গে জুবায়েদের সম্পর্ক গড়ে উঠেছে। এরপর থেকেই শুরু হয় হত্যার ছক। পরিকল্পনা বাস্তবায়ন করে মাহির, তার বন্ধু ফারদিন আহমেদ ও আইলান। নজরুল ইসলাম আরও জানান, বর্ষা আগে মাহিরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু জুবায়েদের সঙ্গে পরিচয়ের পর তিনি তার প্রতি আকৃষ্ট হন এবং মাহিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তবুও মাহিরকে ভুলতে পারেননি বর্ষা। শেষ পর্যন্ত মাহিরকে ফিরে পাওয়ার মরিয়া চেষ্টায় তিনি জুবায়েদকে হত্যার পরিকল্পনা করেন। আরও পড়ুন: এক মাস আগেই জুবায়েদ হত্যার পরিকল্পনা করেছিলেন বর্ষা! নিহত জুবায়েদ ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি। গত রোববার বিকেলে টিউশনে যাওয়ার পথে বর্ষার বাসার কাছাকাছি জায়গায় জুবায়েদের সঙ্গে মাহিরের দেখা হয়। দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মাহির ছুরিকাঘাত করে হত্যা করে জুবায়েদকে। পরে সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুবায়েদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং তার পর মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়। পুলিশ কর্মকর্তার ভাষায়, “এ ঘটনায় কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই; সম্পূর্ণ ব্যক্তিগত সম্পর্কের জটিলতা থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনাটির ধরন বরগুনার রিফাত শরীফ হত্যার সঙ্গে অনেকটা সাদৃশ্যপূর্ণ।” প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ জুন ত্রিভুজ প্রেমের বলি হন বরগুনার রিফাত শরীফ। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০২ মার্চ ২০২৬

জুবায়েদকে খুন করা হয় তার টিউশনির ছাত্রী বার্জিস শাবনাম বর্ষার পরিকল্পনায়

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল