ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শনিবার, ২৫ জুলাই ২০২৬

জিয়ানগরে গ্যাসবাহী জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, নগদ লক্ষাধিক টাকা উদ্ধার

পল্লবীতে মুদি দোকানদারের কাছে ৫ লাখ টাকা চাঁ'দা দাবি, আশিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পোনামাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ  , সদস্য সচিব মোর্শেদুর রহমান  আনিস

‎নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধ'র্ষণের অভিযোগ, জামায়াত কর্মি গ্রেপ্তার

গ্যাস সংকটে কারখানায় ছুটি, বন্ধ উৎপাদন

গ্যাস সংকটে কারখানায় ছুটি, বন্ধ উৎপাদন

ভূরুঙ্গামারীতে এএসপি মুনতাসির মামুনের নেতৃত্বে সফল যৌথ অভিযান: ৫৫টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১

জিয়ানগরে শ্যামলী নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্ট পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসকপর্যটন ও অর্থনৈতিক অঞ্চল গঠনের সম্ভাবনার কথা জানালেন আলমগীর হোসেন

পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের শ্যামলী নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্ট পরিদর্শন করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে তিনি ম্যানগ্রোভ ফরেস্টের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় পরিবেশ পরিচ্ছন্নতা, অবকাঠামোগত উন্নয়ন, সৌন্দর্যবর্ধন কার্যক্রম এবং পর্যটকদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। পাশাপাশি পার্কটিকে আরও আকর্ষণীয়, নিরাপদ ও পরিবারবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, জিয়ানগরের শ্যামলী নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্ট একটি অত্যন্ত সম্ভাবনাময় পর্যটন এলাকা। এর প্রাকৃতিক সৌন্দর্য ইকো-ট্যুরিজম বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি অভিযোগ করে বলেন, অতীতে ফ্যাসিস্ট সরকারের সময় এ এলাকা থেকে অবৈধভাবে গাছ কাটা, কাঠ ও অন্যান্য বনজ সম্পদ অপসারণের মতো নানা অনিয়মের ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এলাকাটিকে যথাযথ সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষার আওতায় এনে টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার আহবান জানান।

তিনি আরও বলেন, চরাঞ্চলের উন্নয়ন, আবাসন এবং ম্যানগ্রোভ এলাকার সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে পর্যটন ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, এ এলাকায় একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। সেখানে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, গার্মেন্টস, বস্ত্রশিল্প এবং বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানা গড়ে তোলা হলে স্থানীয়ভাবে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে উৎপাদিত কাঁচামাল ও শিল্পপণ্য মংলা বন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির সুযোগ সৃষ্টি হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সরকারের সহযোগিতায় এ ধরনের অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে এ অঞ্চলের শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। এতে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাংগঠনিক সম্পাদক মোস্তান হাফিজ, চন্ডিপুর ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, বালিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল তালুকদার, সদর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ করিম ইমন, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান, জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ নাসির উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, উপজেলা জাসাসের সভাপতি রাজু ইসলাম, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

জিয়ানগরে শ্যামলী নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্ট পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসকপর্যটন ও অর্থনৈতিক অঞ্চল গঠনের সম্ভাবনার কথা জানালেন আলমগীর হোসেন

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল