ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

শিরোনাম: ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

জিয়ানগরে গ্যাসবাহী জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, নগদ লক্ষাধিক টাকা উদ্ধার

পল্লবীতে মুদি দোকানদারের কাছে ৫ লাখ টাকা চাঁ'দা দাবি, আশিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পোনামাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ  , সদস্য সচিব মোর্শেদুর রহমান  আনিস

‎নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধ'র্ষণের অভিযোগ, জামায়াত কর্মি গ্রেপ্তার

গ্যাস সংকটে কারখানায় ছুটি, বন্ধ উৎপাদন

গ্যাস সংকটে কারখানায় ছুটি, বন্ধ উৎপাদন

শিয়াল বাঁচাতে গিয়ে দুর্ঘ'টনার শিকার বিএনপি নেতা মনজু, হাসপাতালে নেতাদের ভিড়

সংগ্রহীত ছবি

শিয়াল বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার বিএনপি নেতা মনজু, হাসপাতালে নেতাদের ভিড়

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | রাস্তা পারাপাররত একটি বন্য প্রাণীকে বাঁচাতে গিয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন উলিপুর উপজেলা বিএনপির সাবেক নেতা মোতলেবুর রহমান মনজু। তবে অবলা প্রাণীটিকে রক্ষা করতে পারলেও নিজে শিকার হয়েছেন প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার বিবরণ:

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে উলিপুর যাওয়ার পথে হঠাৎ একটি শিয়াল রাস্তা পার হতে নিলে তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান সাবেক সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোতলেবুর রহমান মনজু। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন।

নেতৃবৃন্দের পরিদর্শন ও উদ্বেগ:

মনজুর দুর্ঘটনার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ খালেক। তিনি আহত নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় তিনি বলেন, “মনজু একজন মানবিক মানুষ। বন্য প্রাণীকে বাঁচাতে গিয়ে তিনি আজ বিপদে পড়েছেন। উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশাবাদী।”

তবে হাসপাতালের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে আঃ খালেক বলেন, “কুড়িগ্রাম সদর হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সেবার মান অত্যন্ত হতাশাজনক। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হতে হবে।”

উপস্থিত নেতৃবৃন্দ:

এ সময় হাসপাতালে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাফা, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল, যুগ্ম আহ্বায়ক মোঃ হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য মোঃ আজিজুল হক, জেলা কৃষকদলের আহ্বায়ক রিপন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন, সদস্য সচিব মোঃ ইদ্রীস আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মতবিনিময়:

হাসপাতাল পরিদর্শন শেষে চত্বরে উপস্থিত নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত মতবিনিময় করেন আঃ খালেক। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান ও সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আহত মনজুর দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ ও তাঁর পরিবার।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

শিয়াল বাঁচাতে গিয়ে দুর্ঘ'টনার শিকার বিএনপি নেতা মনজু, হাসপাতালে নেতাদের ভিড়

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল