ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

পল্লবীতে মুদি দোকানদারের কাছে ৫ লাখ টাকা চাঁ'দা দাবি, আশিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পোনামাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ  , সদস্য সচিব মোর্শেদুর রহমান  আনিস

‎নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধ'র্ষণের অভিযোগ, জামায়াত কর্মি গ্রেপ্তার

গ্যাস সংকটে কারখানায় ছুটি, বন্ধ উৎপাদন

গ্যাস সংকটে কারখানায় ছুটি, বন্ধ উৎপাদন

ভূরুঙ্গামারীতে এএসপি মুনতাসির মামুনের নেতৃত্বে সফল যৌথ অভিযান: ৫৫টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১

নাগেশ্বরীতে অরণ্যের উদ্যোগে ‘সবুজ উৎসব-২০২৬ অনুষ্ঠিত।

জিয়ানগরে পরীক্ষা কেন্দ্রে অসুস্থ ৫ দাখিল পরীক্ষার্থী, হাসপাতালে ভর্তি

পিরোজপুরের জিয়ানগরে দাখিল পরীক্ষা চলাকালে পৃথক তিনটি কেন্দ্রে পাঁচজন পরীক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার ইন্দুরকানী মেহিউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, জিয়ানগর সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং পাড়েরহাটের টগড়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, দাখিলের আরবি প্রথম পর্ব পরীক্ষা শুরুর প্রায় এক ঘণ্টার মধ্যে পত্তাশী এস দাখিল মাদ্রাসার তিন শিক্ষার্থী—লামিয়া আক্তার (রোল: ২৩৩৩৬), বিথী আক্তার (রোল: ২৩৩৩৪), আজিমা (রোল: ২৩৩৩১), চন্ডিপুর বাগারহাটের আজিজিয়া দাখিল মাদ্রাসার রাফিজা (রোল: ২৩২৮০) এবং কালাইয়া রাজিয়া রশিদ দাখিল মাদ্রাসার মারিয়া আক্তার (রোল: ২৩৩৪৬) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এতে তাদের পরীক্ষা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার নির্দেশ দেন। সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়ের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

ডা. ননী গোপাল রায় জানান, অসুস্থ পাঁচজন শিক্ষার্থীকে দ্রুত ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে চারজন সুস্থ হয়ে আবার পরীক্ষা কেন্দ্রে ফিরে গেছে। তবে একজন এখনও চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিথী আক্তার ছাড়া অন্য চারজন পরীক্ষার্থী চিকিৎসা শেষে পুনরায় পরীক্ষায় অংশ নিয়েছে এবং তারা বর্তমানে সুস্থ রয়েছে।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের অসুস্থতার সম্ভাব্য কারণ হিসেবে পর্যাপ্ত ঘুমের অভাব, সকালে ঠিকমতো নাস্তা না করা এবং তীব্র গরমকে দায়ী করছেন চিকিৎসকরা। এ পরিস্থিতিতে সকল কেন্দ্রে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পানি, স্যালাইন ও গ্লুকোজ সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

জিয়ানগরে পরীক্ষা কেন্দ্রে অসুস্থ ৫ দাখিল পরীক্ষার্থী, হাসপাতালে ভর্তি

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

পিরোজপুরের জিয়ানগরে দাখিল পরীক্ষা চলাকালে পৃথক তিনটি কেন্দ্রে পাঁচজন পরীক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার ইন্দুরকানী মেহিউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, জিয়ানগর সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং পাড়েরহাটের টগড়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, দাখিলের আরবি প্রথম পর্ব পরীক্ষা শুরুর প্রায় এক ঘণ্টার মধ্যে পত্তাশী এস দাখিল মাদ্রাসার তিন শিক্ষার্থী—লামিয়া আক্তার (রোল: ২৩৩৩৬), বিথী আক্তার (রোল: ২৩৩৩৪), আজিমা (রোল: ২৩৩৩১), চন্ডিপুর বাগারহাটের আজিজিয়া দাখিল মাদ্রাসার রাফিজা (রোল: ২৩২৮০) এবং কালাইয়া রাজিয়া রশিদ দাখিল মাদ্রাসার মারিয়া আক্তার (রোল: ২৩৩৪৬) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এতে তাদের পরীক্ষা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার নির্দেশ দেন। সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়ের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

ডা. ননী গোপাল রায় জানান, অসুস্থ পাঁচজন শিক্ষার্থীকে দ্রুত ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে চারজন সুস্থ হয়ে আবার পরীক্ষা কেন্দ্রে ফিরে গেছে। তবে একজন এখনও চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিথী আক্তার ছাড়া অন্য চারজন পরীক্ষার্থী চিকিৎসা শেষে পুনরায় পরীক্ষায় অংশ নিয়েছে এবং তারা বর্তমানে সুস্থ রয়েছে।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের অসুস্থতার সম্ভাব্য কারণ হিসেবে পর্যাপ্ত ঘুমের অভাব, সকালে ঠিকমতো নাস্তা না করা এবং তীব্র গরমকে দায়ী করছেন চিকিৎসকরা। এ পরিস্থিতিতে সকল কেন্দ্রে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পানি, স্যালাইন ও গ্লুকোজ সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল