ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রা'সের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ

আদালতের নির্দেশে এফআইআর, তবুও প্রকাশ্যে আসামিরা; প্রাণনাশের হুমকির অভিযোগে আতঙ্কে পরিবার।

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

জিয়ানগরে বালিপাড়া হাটে ভিটির ইজারা ২৬০ থেকে ৬ হাজার টাকা, বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা

চাঁদপুরের ফরিদগঞ্জে স্বর্ণের দোকানে চুরি

ভারতে গিয়ে স্বর্ণের দোকানে চুরি শেখে দেশে এসে গড়ে তোলেন আন্তঃজেলা চক্র—এলএলবি ডিগ্রিধারী মিলনের অবিশ্বাস্য গল্প স্বর্ণের দোকানে কীভাবে নিখুঁতভাবে চুরি করতে হয়—তা শিখতে খুলনার কামাল পারভেজ মিলন (৪৬) পাড়ি জমিয়েছিলেন ভারতে। দেশে ফিরে তিনি শুধু চুরি করেই থেমে থাকেননি; নিজেকে সাংবাদিক পরিচয়ে প্রভাব খাটাতেন, এমনকি স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান পদেও প্রার্থী হয়েছিলেন। এলএলবি ডিগ্রিধারী এই ব্যক্তি শেষ পর্যন্ত ধরা পড়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জে স্বর্ণের দোকানে চুরি করতে গিয়ে। সম্প্রতি ‘মা জুয়েলার্স’ নামের দোকানে সংঘটিত চুরির ঘটনায় দুই সপ্তাহের তদন্ত শেষে মিলন ও তার সহযোগী খলিল মৃধাকে বুধবার (২৯ অক্টোবর) রাতে গ্রেফতার করে পুলিশ। মিলনকে ধরা হয় খুলনা থেকে, আর খলিলকে আটক করা হয় চাঁদপুরে। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. লুৎফর রহমান জানান, গত ১৫ অক্টোবর রাতে ফরিদগঞ্জ বাজারের ওই দোকানে প্রায় ২৪ ভরি স্বর্ণ চুরি হয়। এর মধ্যে ১২ ভরি বিক্রি করে ফেললেও পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ৭ ভরি স্বর্ণ ও নগদ ৫ লাখ টাকা। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, “মিলন ভারতে গিয়ে বিশেষ প্রশিক্ষণ নেয়—কীভাবে স্বর্ণের দোকানে তালা ও নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিতে হয়। দেশে ফিরে সে একটি আন্তঃজেলা চোরচক্র গড়ে তোলে।” তদন্তে জানা গেছে, খলিল মৃধা (৪০) চাঁদপুর সদর উপজেলার শেখেরহাট এলাকার এক আশ্রয়ণ প্রকল্পে থেকে দোকানগুলো টার্গেট করতেন। পরিকল্পনা অনুযায়ী সুযোগ পেলেই মিলনকে খবর দিতেন, এরপর দুজনে মিলে চুরি করতেন। দোকানের মালিক মন্টু কর্মকার বলেন, “চুরির রাতে দোকান থেকে ২৪ ভরি স্বর্ণ উধাও হয়ে যায়। এমন কৌশলগত চুরি আগে কখনও দেখিনি।” ওসি মোহাম্মদ শাহ আলম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই সপ্তাহের নিরবচ্ছিন্ন তদন্তের পর অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। তারা দুজনেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন। পুলিশের তথ্যমতে, কামাল পারভেজ মিলনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও ডাকাতিসহ সাতটি এবং সহযোগী খলিলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একসময় আইন নিয়ে পড়া ও স্থানীয় রাজনীতিতে সক্রিয় মিলনের জীবন আজ সম্পূর্ণ ভিন্ন পথে—আইনের রক্ষক হওয়ার স্বপ্ন থেকে তিনি পরিণত হয়েছেন আইনের অভিযুক্তে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

চাঁদপুরের ফরিদগঞ্জে স্বর্ণের দোকানে চুরি

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল