ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

নাগেশ্বরীতে ছাত্রকে বলাৎকার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুকের বি'রুদ্ধে মা'মলা, পলা'তক

ছবি সংগ্রহীত

নাগেশ্বরীতে ছাত্রকে বলাৎকার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুকের বিরুদ্ধে মামলা, পলাতক

নিজস্ব প্রতিবেদক, নাগেশ্বরী (কুড়িগ্রাম) কুড়িগ্রামের নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক (৪০) উপজেলার আনছারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ‘তালেপের হাট সৃষ্টি পাবলিক মডেল স্কুল’-এর পরিচালক। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণ ও
লোমহর্ষক ঘটনা

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ রাত ৯টার দিকে শিক্ষক ওমর ফারুক নাগেশ্বরী পৌরসভার টিএনটি মোড়স্থ তার নিজ বাড়িতে যাওয়ার সময় ওই ছাত্রকে ফুসলিয়ে সঙ্গে নিয়ে যান। পথিমধ্যে ছাত্রটিকে পান-সিগারেট খাওয়ার প্রস্তাব দিলে সে তা প্রত্যাখ্যান করে। রাত পৌনে ১১টার দিকে ছাত্রটিকে নিয়ে তিনি বাড়িতে প্রবেশ করেন। বাড়িতে স্ত্রী-সন্তান না থাকার সুযোগে গভীর রাতে ওই ছাত্রের ওপর যৌন নিপীড়ন শুরু করেন তিনি।

ছাত্রটি অনৈতিক প্রস্তাবে রাজি না হলে তাকে মারধর এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। একপর্যায়ে জোরপূর্বক বলাৎকার করা হলে ছাত্রটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। রাতভর পাশবিক নির্যাতনের পর ভোর ৫টার দিকে ছাত্রটিকে গোসল করিয়ে আবারও স্কুলের আবাসিকে রেখে সটকে পড়েন শিক্ষক ওমর ফারুক।

ভুক্তভোগীর আকুতি ও বর্তমান অবস্থা

ভুক্তভোগী ছাত্রটি সৃষ্টি পাবলিক মডেল স্কুলের আবাসিক শিক্ষার্থী এবং সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকার বাসিন্দা। নির্যাতনের পর সে কৌশলে তার বাবাকে অসুস্থতার কথা জানিয়ে বাড়িতে চলে যায় এবং পরিবারের কাছে বিস্তারিত খুলে বলে। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে সে প্রচণ্ড আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছে।

স্কুল ও এলাকাবাসীর প্রতিক্রিয়া

এই ঘটনার পর থেকে ‘সৃষ্টি পাবলিক মডেল স্কুল’ শিক্ষার্থী শূন্য হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক এর আগেও এ ধরণের একাধিক অনৈতিক ঘটনা ঘটিয়েছেন। স্থানীয় শিক্ষক নুর ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, "একজন শিক্ষকের এমন আচরণে আমরা লজ্জিত। এমন শিক্ষককে কঠিন শাস্তি না দিলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয় ঘটবে।"

মামলা তুলে নিতে হুমকি

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর থেকে ওমর ফারুকের অনুসারীরা বিষয়টি ধামাচাপা দিতে এবং মামলা তুলে নিতে তাদের প্রাণনাশের হুমকী দিয়ে আসছে। ফলে বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

প্রশাসনের বক্তব্য

উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান জানান: "অভিযোগ পাওয়ার পর সহকারী শিক্ষা অফিসারকে দিয়ে তদন্ত করানো হয়েছে। বর্তমানে বৃত্তি পরীক্ষা চলমান থাকায় রিপোর্টটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো সম্ভব হয়নি। পরীক্ষা শেষ হলেই দ্রুত তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে।"

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন: "এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। ঘটনার পর থেকেই আসামি পলাতক। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

নাগেশ্বরীতে ছাত্রকে বলাৎকার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুকের বি'রুদ্ধে মা'মলা, পলা'তক

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

নাগেশ্বরীতে ছাত্রকে বলাৎকার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুকের বিরুদ্ধে মামলা, পলাতক

নিজস্ব প্রতিবেদক, নাগেশ্বরী (কুড়িগ্রাম) কুড়িগ্রামের নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক (৪০) উপজেলার আনছারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ‘তালেপের হাট সৃষ্টি পাবলিক মডেল স্কুল’-এর পরিচালক। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণ ও লোমহর্ষক ঘটনা

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ রাত ৯টার দিকে শিক্ষক ওমর ফারুক নাগেশ্বরী পৌরসভার টিএনটি মোড়স্থ তার নিজ বাড়িতে যাওয়ার সময় ওই ছাত্রকে ফুসলিয়ে সঙ্গে নিয়ে যান। পথিমধ্যে ছাত্রটিকে পান-সিগারেট খাওয়ার প্রস্তাব দিলে সে তা প্রত্যাখ্যান করে। রাত পৌনে ১১টার দিকে ছাত্রটিকে নিয়ে তিনি বাড়িতে প্রবেশ করেন। বাড়িতে স্ত্রী-সন্তান না থাকার সুযোগে গভীর রাতে ওই ছাত্রের ওপর যৌন নিপীড়ন শুরু করেন তিনি।

ছাত্রটি অনৈতিক প্রস্তাবে রাজি না হলে তাকে মারধর এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। একপর্যায়ে জোরপূর্বক বলাৎকার করা হলে ছাত্রটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। রাতভর পাশবিক নির্যাতনের পর ভোর ৫টার দিকে ছাত্রটিকে গোসল করিয়ে আবারও স্কুলের আবাসিকে রেখে সটকে পড়েন শিক্ষক ওমর ফারুক।

ভুক্তভোগীর আকুতি ও বর্তমান অবস্থা

ভুক্তভোগী ছাত্রটি সৃষ্টি পাবলিক মডেল স্কুলের আবাসিক শিক্ষার্থী এবং সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকার বাসিন্দা। নির্যাতনের পর সে কৌশলে তার বাবাকে অসুস্থতার কথা জানিয়ে বাড়িতে চলে যায় এবং পরিবারের কাছে বিস্তারিত খুলে বলে। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে সে প্রচণ্ড আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছে।

স্কুল ও এলাকাবাসীর প্রতিক্রিয়া

এই ঘটনার পর থেকে ‘সৃষ্টি পাবলিক মডেল স্কুল’ শিক্ষার্থী শূন্য হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক এর আগেও এ ধরণের একাধিক অনৈতিক ঘটনা ঘটিয়েছেন। স্থানীয় শিক্ষক নুর ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, "একজন শিক্ষকের এমন আচরণে আমরা লজ্জিত। এমন শিক্ষককে কঠিন শাস্তি না দিলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয় ঘটবে।"

মামলা তুলে নিতে হুমকি

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর থেকে ওমর ফারুকের অনুসারীরা বিষয়টি ধামাচাপা দিতে এবং মামলা তুলে নিতে তাদের প্রাণনাশের হুমকী দিয়ে আসছে। ফলে বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

প্রশাসনের বক্তব্য

উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান জানান: "অভিযোগ পাওয়ার পর সহকারী শিক্ষা অফিসারকে দিয়ে তদন্ত করানো হয়েছে। বর্তমানে বৃত্তি পরীক্ষা চলমান থাকায় রিপোর্টটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো সম্ভব হয়নি। পরীক্ষা শেষ হলেই দ্রুত তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে।"

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন: "এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। ঘটনার পর থেকেই আসামি পলাতক। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল