ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

পল্লবীতে মুদি দোকানদারের কাছে ৫ লাখ টাকা চাঁ'দা দাবি, আশিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পোনামাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ  , সদস্য সচিব মোর্শেদুর রহমান  আনিস

‎নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধ'র্ষণের অভিযোগ, জামায়াত কর্মি গ্রেপ্তার

গ্যাস সংকটে কারখানায় ছুটি, বন্ধ উৎপাদন

গ্যাস সংকটে কারখানায় ছুটি, বন্ধ উৎপাদন

ভূরুঙ্গামারীতে এএসপি মুনতাসির মামুনের নেতৃত্বে সফল যৌথ অভিযান: ৫৫টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১

নাগেশ্বরীতে অরণ্যের উদ্যোগে ‘সবুজ উৎসব-২০২৬ অনুষ্ঠিত।

ঘুমন্ত মায়ের পাশ থেকে নিখোঁজ ১১ মাসের শিশু তাসপিয়া, চাঞ্চল্য ভোলায়

ঘুমন্ত মায়ের পাশ থেকে নিখোঁজ ১১ মাসের শিশু তাসপিয়া, চাঞ্চল্য ভোলায় ভোলার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে ঘুমন্ত মায়ের পাশ থেকে ১১ মাসের এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গফুর আলী বাড়িতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটির নাম তাসপিয়া। জানা গেছে, তার বাবা মাওলানা জামাল মাঝেরচর এলাকার একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। অন্যদিকে মা কুলসুম রাতে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন, তাসপিয়া আর পাশে নেই—তার জায়গায় কাঁথা দিয়ে মোড়ানো একটি কোলবালিশ রাখা হয়েছে। শিশুর ভাই আমানুল্লাহ বলেন, “রাত প্রায় সাড়ে ১২টার দিকে আমি মুরগির খামারের কাজ শেষ করে ঘরে ফিরে বোন তাসপিয়াকে মায়ের পাশে ঘুমন্ত অবস্থায় দেখি। এরপর আমি পাশের ঘরে ঘুমাতে যাই। ভোরে মা চিৎকার করে ওঠেন—বলেন, তাসপিয়া নেই! আমরা বাড়ির আশপাশসহ পুরো এলাকা খুঁজেছি, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি।” স্থানীয় বাসিন্দা মো. সিরাজ ও মোসলেউদ্দিন জানান, “গ্রামে আগে কখনো এমন ঘটনা ঘটেনি। ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশুকে নিয়ে যাওয়ার খবর সবাইকে আতঙ্কিত করে তুলেছে। আমরা দ্রুত শিশুটিকে উদ্ধার করার দাবি জানাচ্ছি।” এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, “শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। তবে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ঘুমন্ত মায়ের পাশ থেকে নিখোঁজ ১১ মাসের শিশু তাসপিয়া, চাঞ্চল্য ভোলায়

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৫

featured Image
ঘুমন্ত মায়ের পাশ থেকে নিখোঁজ ১১ মাসের শিশু তাসপিয়া, চাঞ্চল্য ভোলায় ভোলার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে ঘুমন্ত মায়ের পাশ থেকে ১১ মাসের এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গফুর আলী বাড়িতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটির নাম তাসপিয়া। জানা গেছে, তার বাবা মাওলানা জামাল মাঝেরচর এলাকার একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। অন্যদিকে মা কুলসুম রাতে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন, তাসপিয়া আর পাশে নেই—তার জায়গায় কাঁথা দিয়ে মোড়ানো একটি কোলবালিশ রাখা হয়েছে। শিশুর ভাই আমানুল্লাহ বলেন, “রাত প্রায় সাড়ে ১২টার দিকে আমি মুরগির খামারের কাজ শেষ করে ঘরে ফিরে বোন তাসপিয়াকে মায়ের পাশে ঘুমন্ত অবস্থায় দেখি। এরপর আমি পাশের ঘরে ঘুমাতে যাই। ভোরে মা চিৎকার করে ওঠেন—বলেন, তাসপিয়া নেই! আমরা বাড়ির আশপাশসহ পুরো এলাকা খুঁজেছি, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি।” স্থানীয় বাসিন্দা মো. সিরাজ ও মোসলেউদ্দিন জানান, “গ্রামে আগে কখনো এমন ঘটনা ঘটেনি। ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশুকে নিয়ে যাওয়ার খবর সবাইকে আতঙ্কিত করে তুলেছে। আমরা দ্রুত শিশুটিকে উদ্ধার করার দাবি জানাচ্ছি।” এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, “শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। তবে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল