দেশের রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করলেন হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লা-৪ আসনে রাজনীতির এক নতুন সমীকরণ। সরাসরি ফেসবুক লাইভে এসে স্লাইড শো-এর মাধ্যমে কাজের হিসাব দিলেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। দেবিদ্বারসহ সারাদেশের মানুষ হাসনাত আব্দুল্লাহর এই শিক্ষকসুলভ ডিজিটাল জবাবদিহিতাকে দেখছেন এক বড় পরিবর্তন হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন এই তরুণ নেতা
নিজ নির্বাচনী এলাকার মানুষের কাছে কাজের হিসাব তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি'র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 'পুঁজি হলো সততা, ন্যায়-ইনসাফ-জনতা', এই স্লোগান সামনে রেখে মঙ্গলবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি সংসদীয় এলাকায় বরাদ্দকৃত সরকারি সেবা ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিস্তারিত তুলে ধরেন।
ডিজিটাল বোর্ডে স্লাইড প্রদর্শন করে ধারাবাহিকভাবে দেওয়া ৪১ মিনিট ৪৪ সেকেন্ডের এই লাইভটি অনেকটা ক্লাসরুমের পাঠদানের মতো হওয়ায় এটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই লাইভ ক্লাসে হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বার উপজেলায় চলমান সরকারি সেবা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ত্রাণ সামগ্রী বিতরণের ওয়ার্ডভিত্তিক বর্ণনা দেন। এছাড়া ঠিকাদারদের উদ্দেশ্যে কমিশনমুক্ত ব্যবসার নিশ্চয়তা দিয়ে কর্মদক্ষতা বৃদ্ধি করে দ্রুত প্রকল্পের কাজ শেষ করার আহ্বান জানান তিনি।
এই উদ্যোগের ধারাবাহিকতা রক্ষায় তিনি 'জবাবদিহিতা' নামক একটি বিশেষ ফেসবুক পেইজ খোলার ঘোষণা দিয়ে জানান, এই পেইজ থেকে এখন তার সকল ধরনের কাজের নিয়মিত আপডেট দেওয়া হবে এবং প্রতিটি উন্নয়ন কাজের হিসাব পাই টু পাই বুঝিয়ে দেওয়া হবে।
লাইভে তিনি রাস্তাঘাট নির্মাণসহ মাঠ পর্যায়ে চলমান বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে সাধারণ মানুষকে সম্যক ধারণা দেন এবং এলাকার মানুষের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়েও দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি কমিশনমুক্ত ব্যবসার নিশ্চয়তা দিয়ে কর্মদক্ষতা বাড়িয়ে দ্রুত প্রকল্পের কাজ শেষ করার আহ্বান জানান। লাইভের শেষ পর্যায়ে তিনি রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত 'জুলাই সনদ' বাস্তবায়নের গুরুত্বও তুলে ধরেন।
সংশ্লিষ্ট মহলের মতে, একজন সংসদ সদস্যের সরাসরি জনগণের সামনে এসে এভাবে কাজের হিসাব দেওয়া এবং শিক্ষকতার দক্ষতা কাজে লাগিয়ে জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন ও ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও হাসনাত আব্দুল্লাহর এই লাইভ ক্লাস উদ্যোগ ব্যাপকভাবে আলোচিত ও প্রশংসিত হচ্ছে।

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন