ডি এস কে টিভি চ্যানেল

শিকদারের পুকুর খননকালে এই দূর্ঘটনা ঘটে ।

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরে মৃ/ত্যু

বিদ্যুৎ পৃষ্ঠে দিনমজুরের মৃত্যু

মোঃ জিয়াউল ফকির 

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের  ইন্দুরকানীতে পুকুর খনন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হানিফ শেখ (৬০)নামে এক দিনমজুরে মৃত্যু হয়েছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামের মন্ডল বাড়ীর মিলন শিকদারের পুকুর খননকালে এই দূর্ঘটনা ঘটে । 

প্রত্যক্ষদর্শী গৌরাঙ্গ শিকদার জানান, আজ সকালে আমার ভাই মিলন শিকদারের পুকুর খননের জন্য পাশ্ববর্তী গ্রামের ৮/১০ জন মাটি কাটা শ্রমিক আসে এবং তাদের কাজ করতে দেখি ।

সঙ্গীয় শ্রমিক আব্বাস হাওলাদার জানান, আমরা সকালে পুকুরে মাটি কাটতে নামি, মাটির কিছু অংশ কাটার পরে নাস্তা খাওয়ার জন্য উপরে উঠি। পরোক্ষনেই হানিফ শেখ রোজা থাকায় একা আবার পুকুরে নামে পানি সেচের জন্য বৈদ্যাতিক  জগের মুখ পরিস্কার করার জন্য। 

তখন জগে বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্টে হন এবং তার চিৎকার শুনে পুকুরের উপরে থাকা আমরা দ্রুত বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করতে গেলে ঘর থেকে মালিক পক্ষ লাইন বিচ্ছিন্ন করে দেয়।

তাৎক্ষনিক ভাবে গুরুতর আহত অবস্থায় তাকে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক ভাবে ইসিজি করে  উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করেন । সদর হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার হানিফ শেখকে মৃত ঘোষনা করেন ।

ইন্দুরকানী থানা দ্বায়িত্বরত এস আই মোঃ সাইদুর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে বিস্তারিত শুনে এসেছি।  এ বিষয় যাচাই বাছাই চলছে, ময়নাতদন্তের কাজ চলছে । লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরে মৃ/ত্যু

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মোঃ জিয়াউল ফকির 

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের  ইন্দুরকানীতে পুকুর খনন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হানিফ শেখ (৬০)নামে এক দিনমজুরে মৃত্যু হয়েছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামের মন্ডল বাড়ীর মিলন শিকদারের পুকুর খননকালে এই দূর্ঘটনা ঘটে । 

প্রত্যক্ষদর্শী গৌরাঙ্গ শিকদার জানান, আজ সকালে আমার ভাই মিলন শিকদারের পুকুর খননের জন্য পাশ্ববর্তী গ্রামের ৮/১০ জন মাটি কাটা শ্রমিক আসে এবং তাদের কাজ করতে দেখি ।

সঙ্গীয় শ্রমিক আব্বাস হাওলাদার জানান, আমরা সকালে পুকুরে মাটি কাটতে নামি, মাটির কিছু অংশ কাটার পরে নাস্তা খাওয়ার জন্য উপরে উঠি। পরোক্ষনেই হানিফ শেখ রোজা থাকায় একা আবার পুকুরে নামে পানি সেচের জন্য বৈদ্যাতিক  জগের মুখ পরিস্কার করার জন্য। 

তখন জগে বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্টে হন এবং তার চিৎকার শুনে পুকুরের উপরে থাকা আমরা দ্রুত বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করতে গেলে ঘর থেকে মালিক পক্ষ লাইন বিচ্ছিন্ন করে দেয়। 

তাৎক্ষনিক ভাবে গুরুতর আহত অবস্থায় তাকে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক ভাবে ইসিজি করে  উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করেন । সদর হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার হানিফ শেখকে মৃত ঘোষনা করেন ।

ইন্দুরকানী থানা দ্বায়িত্বরত এস আই মোঃ সাইদুর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে বিস্তারিত শুনে এসেছি।  এ বিষয় যাচাই বাছাই চলছে, ময়নাতদন্তের কাজ চলছে । লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। 

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল