উত্তর ইসরায়েলে বিস্ফোরণের শব্দ, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার নিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera। এরই মধ্যে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্রিয় হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষ করে বহুস্তরীয় প্রতিরক্ষা প্রযুক্তি দিয়ে হামলা ঠেকানোর চেষ্টা চলছে। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা Israel Defense Forces (আইডিএফ) জানিয়েছে, “নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলতে আহ্বান জানানো হচ্ছে। যেকোনো ধরনের হুমকি নস্যাৎ করতে ইসরায়েলি বিমান বাহিনী কাজ করছে।”
হামলার জেরে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশে আগুনের রেখা ও বিস্ফোরণের ঝলক দেখা গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। ইরান-ইসরায়েল উত্তেজনা সরাসরি সংঘাতে রূপ নিলে আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক কূটনীতিতে এর ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
পরিস্থিতির দ্রুত পরিবর্তন হওয়ায় আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নতুন করে হামলা বা পাল্টা জবাবের আশঙ্কায় সংশ্লিষ্ট দেশগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন