ডি এস কে টিভি চ্যানেল

অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

হাসপাতাল, ভূমি অফিসসহ কোন দপ্তরে অনিয়ম চলবে না—এমপি ডা. জালাল উদ্দীন

ছাত্রদল নেতা ফয়সাল খন্দকারের নেতৃত্বে সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান মতলব দক্ষিণ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ। ছবি : ডিএসকে টিভি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন বলেছেন, মাদককারবারি ও মাদক সেবনকারীরা বিএনপির কেউ না। এ মতলবের মাটি থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক নির্মূল করা হবে।

তিনি বলেন, মাদক-চাঁদাবাজদের ঠাঁই মতলবে হবে না। সন্ত্রাস-মাদক-চাঁদাবাজ নির্মূলে কোনো আপস নাই। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও বালুর মাঠে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ড. জালাল উদ্দিন বলেন, নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা অক্ষরে অক্ষরে পূরণ করব। আপনাদের দাবি-দাওয়া জানাবেন, সাধ্যমতো আমি আপনাদের সন্তুষ্ট রাখব। আপনাদের সন্তুষ্ট রাখা আমার পবিত্র দায়িত্ব। আমার দায়িত্ব পালনে আমি চুল পরিমাণও অবহেলা করব না। আমি আপনাদের একজন সেবক।

তিনি আরও বলেন, অবৈধ পথে আমি এক টাকাও খাই না। আর আমি কোনো পারসেন্টেজ খাই না, কমিশনও খাই না। আমার নাম ভাঙিয়ে যদি কেউ অপরাধ করে তাহলে তাকে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দেবেন।

এ সংসদ সদস্য বলেন, আইন আইনের গতিতেই চলবে। অপরাধীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। থানায় বা কোনো প্রশাসনিক অফিসে এসে কেউ অভিযোগ করলে প্রশাসন অভিযোগ গ্রহণ করে তদন্ত সাপেক্ষে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রশাসনকেও জবাবদিহিতার মধ্যে আসতে হবে। সমাজ ও দেশের জন্য সঠিক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।

জালাল উদ্দিন বলেন, স্কুল-কলেজ, হাসপাতাল, ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরে কোথাও কোনো অনিয়ম চলবে না। চাঁদপুর-২ নির্বাচনী এলাকা ও মানুষের উন্নয়নের জন্য আমি সর্বোচ্চ দিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকারের সঞ্চালনায় ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খাঁন, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সহসভাপতি ডা. সোয়েব আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল নেতা মো. আশরাফুর রহমান বাবু।

আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী, সাধারণ সম্পাদক আমির খসরু।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

হাসপাতাল, ভূমি অফিসসহ কোন দপ্তরে অনিয়ম চলবে না—এমপি ডা. জালাল উদ্দীন

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল