ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনা চুক্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল

ভরা মৌসুমেও নোয়াখালীতে ইলিশের সংকট, কেজি ৩ হাজার টাকা

সৎ মায়ের হাতে নির্যাতনের অভিযোগ, অবশেষে আপন মায়ের কোলে রুবিনা

বাবা, আমাকে বাঁচাও”—টাকার অভাবে বন্ধ আড়াই বছরের তাওসিফের চিকিৎসা

ইচ্ছাশক্তির জয়! এক পায়ে লাফিয়ে স্কুলে যাওয়া ভাইরাল রাগিণী পেল নতুন সাইকেল

‘শিক্ষা হলো ছাত্র, শিক্ষক ও অভিভাবকের ত্রিপক্ষীয় চুক্তি’ ব্রাহ্মণবাড়িয়ায় এমপি এম এ হান্নান

চারজনই অসুস্থ, পরিবারের ভার বিশ্ববিদ্যালয়পড়ুয়া তিথির কাঁধে—টিউশনি করে চলছে চিকিৎসা ও সংসার

বিয়ের আনন্দের রাতেই বিষাদ, বাসররাতে স্ট্রোকে মারা গেলেন নববিবাহিত বর

নবগঠিত এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন

নতুন দায়িত্বে সারজিস আলম

নতুন দায়িত্বে সারজিস আলম
ছবি সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে দলটি গঠন করেছে ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’। নবগঠিত এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক সমন্বয়, প্রার্থী বাছাই, মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি এবং নির্বাচনী কৌশল নির্ধারণে এই কমিটি কাজ করবে। চেয়ারম্যান হিসেবে সারজিস আলমের নেতৃত্বে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে।

দলীয় সূত্র জানায়, উত্তরাঞ্চলে সংগঠন সম্প্রসারণ ও মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে সারজিস আলমকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। দল মনে করছে, তার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা আসন্ন নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখবে।

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। প্রার্থী মনোনয়ন, নির্বাচনী কৌশল নির্ধারণ এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াতে নানা কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। সেই প্রেক্ষাপটে এনসিপির এই কমিটি গঠনকে দলীয়ভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে তৎপরতা বেড়েছে। বিভিন্ন দল তাদের সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস ও দায়িত্ব বণ্টনের মাধ্যমে মাঠপর্যায়ে শক্ত অবস্থান তৈরির চেষ্টা করছে। এনসিপির নতুন এই কমিটি সেই প্রস্তুতির অংশ বলেই জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

নতুন দায়িত্বে সারজিস আলম

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল