সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করুন: সাদিক কায়েম
সরকার, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রধানদের প্রতি আহ্বান জানিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, কারো ওপর জুলুম করা যাবে না; সাংবাদিকদের কাজের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সর্বোপরি গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে সাদিক কায়েম বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন গণমাধ্যম হলো জবাবদিহিতা ও সুশাসনের অন্যতম ভিত্তি। সাংবাদিকরা যদি ভয়, চাপ বা হয়রানির মধ্যে কাজ করতে বাধ্য হন, তবে সত্য প্রকাশ ব্যাহত হয় এবং জনগণের তথ্য জানার অধিকার ক্ষুণ্ন হয়।
তিনি উল্লেখ করেন, মতপ্রকাশের স্বাধীনতা সাংবিধানিক অধিকার। এই অধিকার রক্ষায় রাষ্ট্র, প্রশাসন এবং গণমাধ্যম মালিকপক্ষ—সবারই দায়িত্ব রয়েছে। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক স্বার্থে সংবাদকর্মীদের ওপর চাপ প্রয়োগ করা হলে তা গণতন্ত্রের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেন তিনি।
সাদিক কায়েম আরও বলেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে অযাচিত মামলা, হুমকি বা শারীরিক ও মানসিক নিপীড়নের ঘটনা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিলে রাষ্ট্রই উপকৃত হবে, কারণ স্বচ্ছতা ও জবাবদিহিতা তখন আরও শক্তিশালী হবে।
শেষে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীন কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন