ঢাকার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বাংলাদেশের অঞ্চলগুলো
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫
ঢাকার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বাংলাদেশের অঞ্চলগুলো
মাত্র দু’দিন আগে যে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকা, তার আতঙ্ক এখনও কাটেনি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর পরেও আফটার শকের সম্ভাবনা আছে এবং চলতি মাসে আরও বড় ভূমিকম্প ঘটার সম্ভাবনা রয়েছে।
ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, ছোট ও মাঝারি কম্পনগুলো বড় ভূমিকম্পের পূর্বাভাস দিচ্ছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে দেশের বেশিরভাগ অঞ্চল ঝুঁকিপূর্ণ। তবে কিছু অঞ্চল অপেক্ষাকৃত নিরাপদ।
ভূমিকম্প ঝুঁকির মানচিত্র অনুযায়ী:
উচ্চ ঝুঁকি (জোন-১): উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চল যেমন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম এবং পার্বত্য জেলা (রাঙামাটি, বান্দরবান)
মধ্যম ঝুঁকি (জোন-২): ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা, নোয়াখালী, বগুড়া এবং রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকা
নিম্ন ঝুঁকি (জোন-৩): দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল যেমন খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি এবং রাজশাহী বিভাগের কিছু পশ্চিমাঞ্চল
নিম্ন ঝুঁকিপ্রবণ অঞ্চলগুলো মূল টেকটোনিক প্লেট সীমারেখা থেকে দূরে থাকায় বড় কম্পনের উৎস হিসেবে বিবেচিত হয় না। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দুর্বল বা নিম্নমানের নির্মাণ সামগ্রী থাকলে ছোট মাত্রার কম্পনেও ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে।
বাংলাদেশের চারপাশে মূলত পাঁচটি ভূমিকম্প উৎপত্তিস্থল রয়েছে, যার মধ্যে মিয়ানমার থেকে নোয়াখালী পর্যন্ত বিস্তৃত অঞ্চলটি সবচেয়ে সক্রিয়। এছাড়াও ডাউকি ও মধুপুর ফল্ট রয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়, যা কম্পনের ঝুঁকি বাড়ায়।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন