ডি এস কে টিভি চ্যানেল

আইন-আদালত

দুই রিকশাচালকের মা'রামা'রি থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবদল নেতা

লক্ষ্মীপুরের রায়পুর-এ দুই রিকশাচালকের মারামারি থামাতে গিয়ে বিল্লাল মিশরী (৪৫) নামে এক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কবির মহুরী নামে আরও একজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সাব-রেজিস্টার মসজিদের বিপরীতে একটি তরমুজের আড়তে এ ঘটনা ঘটে।নিহত বিল্লাল মিশরী রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন-এর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। তিনি ওই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে।[TECHTARANGA-POST:2301]প্রত্যক্ষদর্শী ও পরিবারের অভিযোগ অনুযায়ী, বিল্লাল মিশরী তরমুজ কিনতে ওই আড়তে যান। এ সময় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বয়াতিবাড়ি এলাকার শাহ আলমের ছেলে রিকশাচালক রহমান (৩৫) ভাড়া সংক্রান্ত বিরোধে আরেক রিকশাচালককে মারধর করছিলেন।বিল্লাল মিশরী ও কবির মহুরী বিষয়টি থামানোর চেষ্টা করলে রহমান উত্তেজিত হয়ে বিল্লালকে মারধর করেন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বিল্লাল মিশরীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে। আহত কবির মহুরী চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দুই রিকশাচালকের মা'রামা'রি থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবদল নেতা