ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ - আয়েশা সিদ্দিকা পারভীন

ভোলায় ফেসবুকে মতপ্রকাশের কারণে জামায়াতের মহিলা কর্মী গ্রেফ'তার

ছবি সংগৃহীত

০৭ এপ্রিল ২০২৬

বিবৃতি 

 *ভোলায় ফেসবুকে মতপ্রকাশের কারণে মহিলা কর্মী গ্রেফতার-গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ - আয়েশা সিদ্দিকা পারভীন* 

ভোলা জেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশের অভিযোগে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কর্মী বিবি সাওদা (৩৭) কে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন। 

বিবৃতিতে তিনি বলেন, দেশের জ্বালানি পরিস্থিতি ও রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রকাশ করার জেরে গত ৫ এপ্রিল রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোলা সদর এলাকায় তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে বিবি সাওদাকে আটক করে। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা যায়। একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে একজন নারীকে গভীর রাতে নিজ গৃহ থেকে আটক করা শুধু অমানবিকই নয়, এটি নাগরিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন।

আয়েশা সিদ্দিকা পারভীন বলেন, একটি স্বাধীন রাষ্ট্রে মতপ্রকাশের অধিকার নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। কিন্তু সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নমত প্রকাশ করলেই নাগরিকদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা গ্রহণের যে প্রবণতা দেখা যাচ্ছে, তা দেশে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠার অপচেষ্টারই বহিঃপ্রকাশ। বিশেষ করে একজন নারীকে রাতের অন্ধকারে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া সমাজে আতঙ্ক ও অনিরাপত্তা সৃষ্টি করে।

তিনি আরও বলেন, সরকার একদিকে নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণের কথা বললেও অন্যদিকে নারীদের মতপ্রকাশের স্বাধীনতা দমনের মাধ্যমে সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরছে। একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে এভাবে নাগরিককে গ্রেফতার করা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য অশনিসংকেত।

তিনি অবিলম্বে বিবি সাওদার নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান এবং মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সাথে তিনি দেশের সচেতন নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনসমূহকে এ ধরনের ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

(বার্তা প্রেরক)

আবদুস সাত্তার সুমন 

সহকারী প্রচার সম্পাদক 

ঢাকা মহানগরী দক্ষিণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

ভোলায় ফেসবুকে মতপ্রকাশের কারণে জামায়াতের মহিলা কর্মী গ্রেফ'তার

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল