ডি এস কে টিভি চ্যানেল

সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা বাহিনী পাল্টা ব্যবস্থা নেয়।

নি'খোঁজ মার্কিন পাইলট উ'দ্ধারে বিশেষ অভিযান ব্যর্থ করার দাবি ইরানের

নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধারে বিশেষ অভিযান ব্যর্থ করার দাবি ইরানের

ইরান দাবি করেছে, নিখোঁজ এক মার্কিন পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্র পরিচালিত বিশেষ সামরিক অভিযান তারা ব্যর্থ করে দিয়েছে। রোববার (৫ এপ্রিল) দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল-আম্বিয়ার মুখপাত্র এক বিবৃতিতে জানান, মধ্য ইরানের ইসফাহান শহরের দক্ষিণাঞ্চলে সমন্বিত প্রতিরক্ষা অভিযানের সময় কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। তার দাবি অনুযায়ী, নিখোঁজ পাইলটকে উদ্ধারে মার্কিন বাহিনী ইরানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করলে সংঘাতের সূত্রপাত ঘটে এবং সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা বাহিনী পাল্টা ব্যবস্থা নেয়।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে অংশ নেয় ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস, নিয়মিত সেনাবাহিনী আর্তেশ, বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনী এবং পুলিশ ইউনিট। তাদের সমন্বিত প্রতিরোধের মুখে মার্কিন বিমানগুলোকে লক্ষ্যবস্তু করে আঘাত হানা হয় বলে দাবি করা হয়েছে। মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, আকাশসীমা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার জবাবে কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে ইরানের প্রতিরক্ষা কাঠামো।

এদিকে মার্কিন পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে ইরানের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের অভিযানের দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ঘটনাটি নিয়ে দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন নতুন মাত্রা পেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

নি'খোঁজ মার্কিন পাইলট উ'দ্ধারে বিশেষ অভিযান ব্যর্থ করার দাবি ইরানের

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধারে বিশেষ অভিযান ব্যর্থ করার দাবি ইরানের

ইরান দাবি করেছে, নিখোঁজ এক মার্কিন পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্র পরিচালিত বিশেষ সামরিক অভিযান তারা ব্যর্থ করে দিয়েছে। রোববার (৫ এপ্রিল) দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল-আম্বিয়ার মুখপাত্র এক বিবৃতিতে জানান, মধ্য ইরানের ইসফাহান শহরের দক্ষিণাঞ্চলে সমন্বিত প্রতিরক্ষা অভিযানের সময় কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। তার দাবি অনুযায়ী, নিখোঁজ পাইলটকে উদ্ধারে মার্কিন বাহিনী ইরানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করলে সংঘাতের সূত্রপাত ঘটে এবং সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা বাহিনী পাল্টা ব্যবস্থা নেয়।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে অংশ নেয় ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস, নিয়মিত সেনাবাহিনী আর্তেশ, বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনী এবং পুলিশ ইউনিট। তাদের সমন্বিত প্রতিরোধের মুখে মার্কিন বিমানগুলোকে লক্ষ্যবস্তু করে আঘাত হানা হয় বলে দাবি করা হয়েছে। মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, আকাশসীমা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার জবাবে কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে ইরানের প্রতিরক্ষা কাঠামো।

এদিকে মার্কিন পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে ইরানের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের অভিযানের দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ঘটনাটি নিয়ে দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন নতুন মাত্রা পেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল