পিরোজপুর সদর উপজেলার ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকালে বাংলাদেশ সরকারের অর্থায়নে ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (ডিজেইউএস) এর বাস্তবায়নে ৭৭ নং করিমুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহিদুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম মোল্যা, UPETC ইন্সট্রাক্টর মো: রনু আহমেদ, করিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহিদুল ইসলাম, করিমুন্নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রাণী মন্ডল, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মো: আহসান উল্লাহ, জেলা কো অর্ডিনেটর মো: সাইফুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলেটর মো: ফুয়াদ হাসানসহ স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি পাবে এবং শিক্ষার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করিমুন্নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহানা ইয়াসমিন।

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন