ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শনিবার, ১৪ মার্চ ২০২৬

নুপুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

মতলবে গৃহবধূর রহস্যজনক মৃ/ত্যু, পরিবারের দাবি হ/ত্যা

চাঁদপুরের মতলব দক্ষিণে গৃহবধূর মৃত্যুর খবরে স্বজনদের ভিড় ও আহাজারি।

চাঁদপুরের মতলব দক্ষিণে নুপুর আক্তার  (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের তেলীমাছুয়াখাল এলাকা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গৃহবধূ নুপুর আক্তার মতলব দক্ষিণ উপজেলার  তেলীমাছুয়াখাল গ্রামের মুন্সি বাড়ির মোশাররফ হোসেনের মেয়ে।  নুপুরের বাবাসহ স্বজনদের অভিযোগ নুপুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

গৃহবধূ নুপুরের পরিবার জানায়, গত শুক্রবার মধ্যরাতের কোনো একসময় নুপুরকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘরের সামনে ফেলে রেখেছে তাঁর স্বামী রিয়াদ খন্দকার। পরে ভোর রাতে সেহরি খেতে ঘর থেকে বের হলে নুপুরের দাদি তাঁর লাশ দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নুপুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মতলব দক্ষিণ থানার ওসি মো.হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ  উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের  পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ১৫ মার্চ ২০২৬

মতলবে গৃহবধূর রহস্যজনক মৃ/ত্যু, পরিবারের দাবি হ/ত্যা

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

চাঁদপুরের মতলব দক্ষিণে নুপুর আক্তার  (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের তেলীমাছুয়াখাল এলাকা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গৃহবধূ নুপুর আক্তার মতলব দক্ষিণ উপজেলার  তেলীমাছুয়াখাল গ্রামের মুন্সি বাড়ির মোশাররফ হোসেনের মেয়ে।  নুপুরের বাবাসহ স্বজনদের অভিযোগ নুপুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

গৃহবধূ নুপুরের পরিবার জানায়, গত শুক্রবার মধ্যরাতের কোনো একসময় নুপুরকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘরের সামনে ফেলে রেখেছে তাঁর স্বামী রিয়াদ খন্দকার। পরে ভোর রাতে সেহরি খেতে ঘর থেকে বের হলে নুপুরের দাদি তাঁর লাশ দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নুপুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মতলব দক্ষিণ থানার ওসি মো.হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ  উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের  পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল