ডি এস কে টিভি চ্যানেল

এয়ার অ্যাম্বুলেন্স তাকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হবে।

সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

ছবি সংগৃহীত

সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর   হচ্ছে মির্জা আব্বাসকে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিকেল তিনটার দিকে ঢাকায় পৌঁছাবে এয়ার অ্যাম্বুলেন্স, এরপর তাকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও উপস্থিত ছিলেন।

এদিকে, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানও অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান। সাক্ষাৎকালে তিনি তার দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

জানা গেছে, গত বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে গভীর রাতে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা মির্জা আব্বাস বিএনপির শীর্ষ নেতৃত্বের অন্যতম সদস্য। তার অসুস্থতার খবর প্রকাশের পর দলের নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং বিভিন্ন মহল থেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর   হচ্ছে মির্জা আব্বাসকে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিকেল তিনটার দিকে ঢাকায় পৌঁছাবে এয়ার অ্যাম্বুলেন্স, এরপর তাকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও উপস্থিত ছিলেন।

এদিকে, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানও অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান। সাক্ষাৎকালে তিনি তার দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

জানা গেছে, গত বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে গভীর রাতে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা মির্জা আব্বাস বিএনপির শীর্ষ নেতৃত্বের অন্যতম সদস্য। তার অসুস্থতার খবর প্রকাশের পর দলের নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং বিভিন্ন মহল থেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল