স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ এর প্রথম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আজ থেকে আপনারা আর কোনো দলের নন। আপনারা এই সংসদের স্পিকার।”
এর আগে অধিবেশনের প্রথম সেশনে সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন প্রবীণ পার্লামেন্টারিয়ান হাফিজ উদ্দিন আহমদ। আর ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন কায়সার কামাল।
স্পিকার নির্বাচিত হওয়ার পর হাফিজ উদ্দিন আহমদ বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে সরে দাঁড়ান, যাতে তিনি সংসদের কার্যক্রম পরিচালনায় নিরপেক্ষতা বজায় রাখতে পারেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংসদ পরিচালনায় স্পিকার ও ডেপুটি স্পিকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংসদের মর্যাদা রক্ষা এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা প্রয়োজন।

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন