ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি আমরা পূরণ করছি: মির্জা ফখরুল

এক মাসের কম সময়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু: প্রধানমন্ত্রী তারেক রহমান

সফল ফ্রিল্যান্সার জিকুর আহ্বান: আধুনিক মতলব ও কর্মসংস্থান গড়তে মেয়র পদে বাবু ভাইয়ের বিকল্প নেই।

৪ কোটি পরিবারের নারী প্রধানের হাতে পৌঁছে যাবে ফ্যামিলি কার্ড

রাত পোহালেই ‘ফ্যামিলি কার্ডের’ যাত্রা শুরু, সরাসরি টাকা যাবে মোবাইলে

২ মাসের চেষ্টায় মালিককে খুঁজে বের করে সোনার গহনা ফিরিয়ে দিলেন মুদি দোকানি

বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

চলমান যু'দ্ধের প্রভাবে ব্যাংক খাত চরম সংকটে পড়তে পারে: মির্জা আব্বাস

নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়

৪ কোটি পরিবারের নারী প্রধানের হাতে পৌঁছে যাবে ফ্যামিলি কার্ড

৪ কোটি পরিবারের নারী প্রধানের হাতে পৌঁছে যাবে ফ্যামিলি কার্ড
ছবি সংগৃহীত

৪ কোটি পরিবারের নারী প্রধানের হাতে পৌঁছে যাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রায় ৪ কোটি পরিবারের নারী প্রধানের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেছেন।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মহাখালীর টিএন্ডটি মাঠে কড়াইল এলাকার নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের নারীদের সরাসরি আর্থিক সহায়তার আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, প্রথম পর্যায়ে ৩৭ হাজার মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে এবং ধাপে ধাপে এটি দেশের কোটি কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন,

সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের সময় যে অঙ্গীকার করা হয়েছিল, তা পূরণে সরকার কাজ করে যাচ্ছে। তবে বর্তমান আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু কর্মসূচি বাস্তবায়নে সামান্য বিলম্ব হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী জানান, আগামী মাসে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ বিতরণ কর্মসূচিও শুরু করা হবে, যার মাধ্যমে কৃষকদের বিভিন্ন সহায়তা ও সুবিধা প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ এবং সরকারের সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

৪ কোটি পরিবারের নারী প্রধানের হাতে পৌঁছে যাবে ফ্যামিলি কার্ড

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

৪ কোটি পরিবারের নারী প্রধানের হাতে পৌঁছে যাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রায় ৪ কোটি পরিবারের নারী প্রধানের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেছেন।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মহাখালীর টিএন্ডটি মাঠে কড়াইল এলাকার নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের নারীদের সরাসরি আর্থিক সহায়তার আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, প্রথম পর্যায়ে ৩৭ হাজার মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে এবং ধাপে ধাপে এটি দেশের কোটি কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন,

সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের সময় যে অঙ্গীকার করা হয়েছিল, তা পূরণে সরকার কাজ করে যাচ্ছে। তবে বর্তমান আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু কর্মসূচি বাস্তবায়নে সামান্য বিলম্ব হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী জানান, আগামী মাসে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ বিতরণ কর্মসূচিও শুরু করা হবে, যার মাধ্যমে কৃষকদের বিভিন্ন সহায়তা ও সুবিধা প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ এবং সরকারের সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল