ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : সোমবার, ০৯ মার্চ ২০২৬

রাত পোহালেই ‘ফ্যামিলি কার্ডের’ যাত্রা শুরু, সরাসরি টাকা যাবে মোবাইলে

২ মাসের চেষ্টায় মালিককে খুঁজে বের করে সোনার গহনা ফিরিয়ে দিলেন মুদি দোকানি

বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

চলমান যু'দ্ধের প্রভাবে ব্যাংক খাত চরম সংকটে পড়তে পারে: মির্জা আব্বাস

শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি

স্বামীর কথামতো চলতে হবে স্ত্রীকে, এমনটাই চান তরুণ পুরুষদের বড় অংশ

চলেন যু'দ্ধে যাই’—বাড়ির দরজা খুলে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সকল নারীর ত্যাগ, সংগ্রাম এবং সাফল্যের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন

ঢাকা-১৭ আসন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি।

রাত পোহালেই ‘ফ্যামিলি কার্ডের’ যাত্রা শুরু, সরাসরি টাকা যাবে মোবাইলে

রাত পোহালেই ‘ফ্যামিলি কার্ডের’ যাত্রা শুরু, সরাসরি টাকা যাবে মোবাইলে
ছবি সংগৃহীত

রাত পোহালেই ‘ফ্যামিলি কার্ডের’ যাত্রা শুরু, সরাসরি টাকা যাবে মোবাইলে

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল মঙ্গলবার রাজধানীর ঢাকা-১৭ আসন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি।

সকালে রাজধানীর মহাখালী টিএন্ডটি মাঠে আয়োজিত অনুষ্ঠানে কড়াইল বস্তি এলাকার নারীদের হাতে এই কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী। কার্ড পাওয়ার পরপরই সুবিধাভোগীদের মোবাইল ফোনে পৌঁছে যাবে প্রথম মাসের নগদ আর্থিক সহায়তা।

সরকারি সূত্র জানায়, কর্মসূচির আওতায় নির্ধারিত পরিবারের নারীদের প্রতি মাসে সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা দেওয়া হবে। এতে করে মধ্যস্বত্বভোগী ছাড়াই সহায়তার টাকা সরাসরি উপকারভোগীদের কাছে পৌঁছাবে।

এই উদ্যোগকে ঘিরে কড়াইল এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, মাসিক নগদ সহায়তা পেলে পরিবার চালাতে কিছুটা হলেও স্বস্তি মিলবে। বিশেষ করে নিম্নআয়ের পরিবারগুলোর জন্য এটি বড় সহায়তা হবে বলে আশা করছেন তারা।

দীর্ঘ প্রায় ১৭ বছর লন্ডনে অবস্থানের পর দেশে ফিরে নির্বাচনে অংশ নিয়ে তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হন। নির্বাচনী প্রচারণার সময় কড়াইল বস্তিতে আয়োজিত এক সমাবেশে তিনি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়াকে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।

মঙ্গলবার সকাল ৯টায় কড়াইল টিএন্ডটি মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে অনুষ্ঠানকে ঘিরে মাঠ প্রস্তুত করা, সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করা এবং কার্ড বিতরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সরকারের দাবি, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি ধীরে ধীরে দেশের আরও এলাকায় সম্প্রসারণ করা হবে, যাতে নিম্নআয়ের পরিবারগুলো সরাসরি আর্থিক সহায়তা পেতে পারে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০৯ মার্চ ২০২৬

রাত পোহালেই ‘ফ্যামিলি কার্ডের’ যাত্রা শুরু, সরাসরি টাকা যাবে মোবাইলে

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল