ফরিদগঞ্জ-এ হাঁস চুরির অপবাদে অপমান সহ্য করতে না পেরে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নাকে খত দেওয়ানো ও জরিমানা করার পর অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মাসুম (১৯) নামের ওই যুবক।
রোববার (৮ মার্চ) উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়ন-এর চরমথুরা গ্রামের মিজিবাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিজিবাড়ির আলাউদ্দিন মিজির বড় ছেলে মাসুম এবং তার সঙ্গী পার্শ্ববর্তী পাটওয়ারী বাড়ির নয়ন পাটওয়ারীর দুটি চীনা হাঁস ও একটি দেশি হাঁস শুক্রবার (৬ মার্চ) রাতে চুরি করে বলে অভিযোগ ওঠে। পরে ওই তিনটি হাঁস নয়ন পাটওয়ারীর চাচাতো বোন রাবেয়ার কাছে এক হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়।
পরদিন বিষয়টি জানাজানি হলে গ্রাম্য সালিশ বসে। সালিশে মাসুমের বিরুদ্ধে হাঁস চুরির অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি করা হয়। পরে তাকে শাস্তি হিসেবে সবার সামনে নাকে খত দেওয়ানো হয় এবং পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়।
এ ঘটনায় অপমান সহ্য করতে না পেরে রোববার বিকেলে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মাসুম। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হ

সোমবার, ০৯ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন