ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : সোমবার, ০৯ মার্চ ২০২৬

বন্ধুর ছায়ায় নিখোঁজ তাহসিফ! ৪ দিনের রিমান্ডে দীপ, গ্রে'প্তার রহস্যময় তরুণী দিশা

 মিরপুরে শ্রমিক আন্দো'লনের মধ্যে পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত ক্যাডেট কোচিং শিক্ষক!

ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি (অব:)-এর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি

স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে স্বামীর দ্বিতীয় বিয়ে, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী!

মাকে কু'পিয়ে হ'ত্যার অভিযোগ, হাতে ব'টি নিয়ে ঘরজুড়ে ছোটাছুটি মেয়ের!

মায়ের চোখের সামনেই মেয়ের ওপর নির্যা'তনের অভিযোগ, ৯ দিন আইসিইউতে লড়ে মা'রা গেলেন অন্তঃসত্ত্বা সিফাতুন!

টঙ্গীতে ৭ বছরের মাদরাসাছাত্রীকে যৌন হে'নস্তার অভিযোগ, আটক ভাইস প্রিন্সিপাল

বেনাপোল-শার্শায় গৃহবধূর মৃ'ত্যু ঘিরে চাঞ্চল্য, শিক্ষক কবিরের বিরুদ্ধে প্রতা'রণার অভিযোগ

গ্রেফতার করে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)।

ওসমান হাদি হ'ত্যার প্রধান আসা'মি ফয়সালসহ দু’জন ১৪ দিনের রি'মান্ডে

ছবি সংগৃহীত

ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দু’জন ১৪ দিনের রিমান্ডে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদসহ দুই বাংলাদেশি নাগরিককে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে ভারতীয় আদালত। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা থেকে তাদের গ্রেফতার করে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)।

পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ সীমান্তঘেঁষা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে আটক করা হয়। পরে তাদের আদালতে হাজির করা হলে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

তদন্তকারীরা জানান, গ্রেফতার হওয়া দুই ব্যক্তি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। সীমান্ত পার হয়ে তারা বনগাঁ এলাকায় আত্মগোপন করে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে কিছুদিন সেখানে অবস্থান করার পর তারা সুযোগ বুঝে আবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স তাদের গ্রেফতার করে। আটক হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গ্রেফতার হওয়া ফয়সাল করিম মাসুদ (৩৭) পটুয়াখালীর বাসিন্দা এবং আলমগীর হোসেনের (৩৪) বাড়ি ঢাকায়। পুলিশ বলছে, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনায় ফয়সাল করিম মাসুদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এই ঘটনার পেছনে আর কারা জড়িত এবং হত্যার নেপথ্যের কারণ কী—তা জানতে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার ঘটনাটি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে। হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়ায়। তদন্তকারীরা মনে করছেন, গ্রেফতার হওয়া দুইজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা পুরো চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

ওসমান হাদি হ'ত্যার প্রধান আসা'মি ফয়সালসহ দু’জন ১৪ দিনের রি'মান্ডে

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল