ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া বাংলাদেশের ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ (৩৭) ও তার সহযোগী আলমগীর হোসেনকে কনস্যুলার অ্যাক্সেস দেওয়ার জন্য ভারতের সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন।
রোববার (৮ মার্চ) উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গ্রেফতার দুই বাংলাদেশি নাগরিকের সঙ্গে দেখা করার এবং তাদের অবস্থা সম্পর্কে জানার জন্য কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে।
এর আগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অভিযান চালিয়ে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
এদিকে ঢাকায় নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির জানিয়েছেন, হাদি হত্যাকাণ্ডে জড়িত গ্রেফতার দুই আসামিকে ভারতে থেকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আইজিপি বলেন, দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য সরকার পর্যায়ে সমন্বয় করা হচ্ছে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডটি দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনার পরপরই জড়িতদের গ্রেফতার ও দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে বিভিন্ন মহল থেকে।

সোমবার, ০৯ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন