রামগতিতে গণমাধ্যমকর্মীসহ দুই বাড়িতে ডাকাতি
আবদুল্লা আল জোবায়ের :
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নে গণমাধ্যমকর্মীসহ দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার রাত দুইটার সময় চররমিজ ইউনিয়নের চরমেহার গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার চরমেহার গ্রামের বাসিন্দা ও দৈনিক গণমুক্তির রামগতি প্রতিনিধি জহির উদ্দিনের বাড়িতে ৭/৮ জনের একটি মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে পেছনের দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় তারা পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরে থাকা ৫টি সোনার কবজ, দুই জোড়া কানের দুল, একটি নাকফুল, একটি টর্চলাইট, একটি স্মার্টফোনসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতরা ঘরের ভেতরের দরজাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।
চিৎকার শুনে এগিয়ে আসলে প্রতিবেশি অটোচালক মো. তানজিরকে লোহার রড দিয়ে মারদোর ডাকাতদলের সদস্যরা।
এর কিছুক্ষণ পর একই গ্রামের আবুল কালামের বাড়ির বাসিন্দা মো. আবুল কালামের ঘরেও একাধিক সিঁধ কেটে চুরির ঘটনা ঘটে। সেখান থেকে নগদ ১ লাখ ১০ হাজার টাকা এবং স্বর্ণালংকারসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী জহির উদ্দিন জানান, জানালা ও দরজায় ধাক্কার শব্দ পেয়ে ঘরের ফটকে গেলে
বাইরে থেকে শাবল দিয়ে আঘাত করে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ডাকাতরা। তার মেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে এবং পরিবারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দল দ্রুত পালিয়ে যায়।
ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মো. শামসুল আলম।
এ বিষয়ে রামগতি থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আবদুল্লা আল জোবায়ের
রামগতি-কমলনগর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন