মোঃ জিয়াউল ফকির
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জাটকা সংরক্ষণে অভিযান চালিয়ে ১০ মণ নিষিদ্ধ জাটকাসহ দুটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় তিন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভান্ডারিয়ার কঁচা নদীতে কোস্ট গার্ডের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে এফবি মায়ের দয়া ও এফবি সোলায়মান নামের দুটি ট্রলার জব্দ করে। তল্লাশি চালিয়ে ট্রলার দুটিতে থাকা বিপুল পরিমাণ জাটকা মাছ উদ্ধার করা হয়।
আটক জেলেরা হলেন— সবুজ হোসেন (৩৫), নুরুল ইমন সিকদার (৪২) ও হাসান খান (২৫)।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা আহরণ ও পরিবহন করা হচ্ছিল— এমন গোপন সংবাদের ভিত্তিতে নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। সন্দেহভাজন ট্রলার দুটি থামিয়ে তল্লাশি করে জাটকা জব্দ করা হয়।
পরে আটককৃতদের ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত জাটকা স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার বলেন, জাটকা নিধন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং মৎস্য সম্পদ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কর্মকর্তা মো. রাজু আহম্মদ জানান, নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন