বর্তমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রামপুরার উলন এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে ছয় বছরের এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এ কথা বলেন। ঘটনাটি এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।
নাহিদ ইসলাম বলেন, দেশে সাম্প্রতিক সময়ে অপরাধের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে শিশু ও নারী নির্যাতনের মতো ঘটনা জনমনে ভয় ও অনিশ্চয়তা তৈরি করছে। তিনি বলেন, “এই যে কন্যাশিশু হত্যা হয়েছে, এ হত্যার বিচার আমরা যেকোনো মূল্যে নিশ্চিত করবো। হত্যাকারী যতই প্রভাবশালী হোক না কেন, তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।” তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
এ সময় তিনি নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, এমন অবহেলা বা অপরাধ যাতে আর না ঘটে, সে জন্য প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। নির্মাণাধীন ভবনে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও তিনি জোর দেন। তার মতে, যথাযথ তদারকি ও নিরাপত্তাব্যবস্থা থাকলে এ ধরনের দুর্ঘটনা বা অপরাধ অনেকাংশে রোধ করা সম্ভব।
অন্যদিকে, সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। তিনি রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিকভাবে অপসারণের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, সংসদের প্রথম অধিবেশনেই সংবিধান সংস্কারের বিষয়ে বিরোধী দল গঠনমূলক ও কার্যকর ভূমিকা রাখবে। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সাংবিধানিক সংস্কার জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় জনআস্থা আরও ক্ষতিগ্রস্ত হবে।

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন