বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন উপ আঞ্চলিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটি (বউসা) এর অনুমোদন দেওয়া হয়েছে। ১৯ ফেব্রুয়ারী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রেজাউল করিম চৌধুরী (করিম রেজা) ও দায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশনের প্যাডে কমিটি অনুমোদন দেন।
উক্ত কমিটিতে মাসুদ রানাকে সভাপতি ও রহিম বাদশাকে সাধারণ সম্পাদক, শাকিল আহমেদকে সিনিয়র সহ-সভাপতি, মামুন হোসেনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা উপ আঞ্চলিক কেন্দ্র কমিটির নব- গঠিত সভাপতি মাসুদ রানা বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন একটি অরাজনৈতিক, শিক্ষার্থী-কেন্দ্রিক, স্বেচ্ছাসেবী ও কল্যাণমূলক সংগঠন। এই কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের একাডেমিক, সামাজিক ও নৈতিক উন্নয়ন নিশ্চিত করা। দূরশিক্ষণ কার্যক্রমে শিক্ষার্থীদের সহযোগিতা ও অংশগ্রহণ বৃদ্ধি। শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা ও বৃত্তি তহবিল গঠন। সাংস্কৃতিক, ক্রীড়া ও শিক্ষাবিষয়ক কার্যক্রম আয়োজন করা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে
যোগাযোগ ও সেতুবন্ধন রক্ষা করা। এবং সভাপতি মাসুদ রানা আরো সুখবর জানান যে, মাননীয় উপাচার্য প্রফেসর ড. এবি এম ওবায়দুল ইসলাম স্যার বাউবিতে যোগদানের পর থেকে ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছেন, বিভিন্ন প্রোগ্রামের সেশনজট দূর করা নিয়ে কাজ করে যাচ্ছেন এবং শিক্ষার মান উন্নয়ন ও যুগোপযোগী প্রোগ্রাম নিয়ে কাজ করা, খেলাধুলার আয়োজন সহ যাবতীয় সব বিষয়ে অবদান রেখে যাচ্ছেন। আমরা উপাচার্য স্যারের জন্য দোয়া করি যে আল্লাহ স্যারকে দীর্ঘায়ু দান করেন।বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশনের নব-গঠিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে তাদের সব সুবিধা অসুবিধা জেনে তা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রেজাউল করিম চৌধুরী (করিম রেজা) ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে তা সুষ্ঠু ভাবে সমাধান করার আশ্বাস দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন উপ আঞ্চলিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটি (বউসা) এর অনুমোদন দেওয়া হয়েছে। ১৯ ফেব্রুয়ারী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রেজাউল করিম চৌধুরী (করিম রেজা) ও দায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশনের প্যাডে কমিটি অনুমোদন দেন।
উক্ত কমিটিতে মাসুদ রানাকে সভাপতি ও রহিম বাদশাকে সাধারণ সম্পাদক, শাকিল আহমেদকে সিনিয়র সহ-সভাপতি, মামুন হোসেনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা উপ আঞ্চলিক কেন্দ্র কমিটির নব- গঠিত সভাপতি মাসুদ রানা বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন একটি অরাজনৈতিক, শিক্ষার্থী-কেন্দ্রিক, স্বেচ্ছাসেবী ও কল্যাণমূলক সংগঠন। এই কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের একাডেমিক, সামাজিক ও নৈতিক উন্নয়ন নিশ্চিত করা। দূরশিক্ষণ কার্যক্রমে শিক্ষার্থীদের সহযোগিতা ও অংশগ্রহণ বৃদ্ধি। শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা ও বৃত্তি তহবিল গঠন। সাংস্কৃতিক, ক্রীড়া ও শিক্ষাবিষয়ক কার্যক্রম আয়োজন করা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সেতুবন্ধন রক্ষা করা। এবং সভাপতি মাসুদ রানা আরো সুখবর জানান যে, মাননীয় উপাচার্য প্রফেসর ড. এবি এম ওবায়দুল ইসলাম স্যার বাউবিতে যোগদানের পর থেকে ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছেন, বিভিন্ন প্রোগ্রামের সেশনজট দূর করা নিয়ে কাজ করে যাচ্ছেন এবং শিক্ষার মান উন্নয়ন ও যুগোপযোগী প্রোগ্রাম নিয়ে কাজ করা, খেলাধুলার আয়োজন সহ যাবতীয় সব বিষয়ে অবদান রেখে যাচ্ছেন। আমরা উপাচার্য স্যারের জন্য দোয়া করি যে আল্লাহ স্যারকে দীর্ঘায়ু দান করেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশনের নব-গঠিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে তাদের সব সুবিধা অসুবিধা জেনে তা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রেজাউল করিম চৌধুরী (করিম রেজা) ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে তা সুষ্ঠু ভাবে সমাধান করার আশ্বাস দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন