অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় সদ্য প্রকাশিত ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুল থেকে ৬ জন টেলেন্টপুল ও ১৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে উপজেলায় সেরা হয়েছে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- আতিয়া ইবনাথ, জীদনী, ফাহমিদা তাসনিম, সঞ্চিতা ঘোষ মহামায়া, ওয়াজ করনি কাইফ, আজওয়াফ আহমেদ সামিক এবং সাধারণ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- আনিকা, তাসনিম তামান্না, মুশফিকা হক মুহিনি, কাইমা, স্নিতা বর্ধন মিথি, সাইফা ইসলাম ইলমা, মেহেজাবিন, আবু সাফা সাইদ, সুময়, আরাফ রহমান, নাফিয়ান মিয়াজি ফামিম, আব্দুল্লাহ আল নাফিস, সামিউল আলম, সামিউল ইসলাম পরাগ
জানা গেছে, মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভায় ২০২০ সালে জাপান প্রবাসী বেলায়েত হোসেন জুলহাস প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। এ বছরই বৃত্তি পরীক্ষা প্রথম অংশগ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। প্রথম বছরেই উপজেলার সেরা হয়েছে। গেল বছর প্রথম ব্যাচ এসএসসি পরীক্ষায় করছে ঈর্শনীয় ফলাফল। এসএসসিতে পাসের হার ছিল ৯৭.২৯%। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে অত্র এলাকায় সুশিক্ষার মাধ্যমে আলো ছড়াচ্ছে।
প্রতিষ্ঠানটির কো-অর্ডিনেটর বদিউল আলম বাবু বলেন-শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এ সফলতা। এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এই কামনা।
কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ সাবেক সচিব জাকির হোসেন কামাল বলেন, মতলবের হারিয়ে যাওয়া শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কেএফটি বদ্ধপরিকর। তারই স্মারক শিক্ষার্থীদের এ ফলাফল। আশা রাখি প্রতিষ্ঠানটির সুনাম শীঘ্রই দেশব্যাপী ছড়িয়ে পড়বে। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা সুশিক্ষার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আগামীতেও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এদিকে কেএফটি কলেজিয়েট স্কুল থেকে অষ্টম শ্রেণীতে ২০ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ায় তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস, অধ্যক্ষ সাবেক সচিব জাকির হোসেন কামালসহ সচেতন এলাকাবাসী।
এছাড়াও অধ্যক্ষ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের ২০২৬-২৭ সালে ১০০% ওয়েবার এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের ৭৫% ওয়েবার ঘোষণা করেন।

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন