চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি বলেছেন, সড়ক-মহাসড়কে যেখানে চাঁদাবাজি হবে, সেখানেই সরকার ব্যবস্থা নেবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ঈদযাত্রা উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ঈদযাত্রাকে কেন্দ্র করে পরিবহন খাতে অবৈধভাবে অর্থ আদায় বা হয়রানির চেষ্টা করে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। যাত্রী ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সড়ক-মহাসড়কে নজরদারি জোরদার করা হবে। টোল প্লাজা, ফেরিঘাট ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে অতিরিক্ত তদারকি থাকবে। কোথাও অনিয়ম বা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ব্রিফিংয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন এবং যাত্রীদের হয়রানি বা অবৈধ অর্থ আদায় রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় থাকার আহ্বান জানান।

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন