ডি এস কে টিভি চ্যানেল

সন্ধ্যায় উপজেলার অলি মিয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম-এ বিএনপিকর্মীকে গু'লি করে হ'ত্যা

ছবি সংগৃহীত

চট্টগ্রাম-এ বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলি করে হত্যা করা হয়েছে বিএনপির এক কর্মীকে। নিহতের নাম মুজিব ভান্ডারী (৬০)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার অলি মিয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতারের পর অলি মিয়া হাট এলাকার একটি চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে বসে গল্প করছিলেন মুজিব ভান্ডারী। এ সময় কয়েকজন যুবক হঠাৎ সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা হামলাকারীদের পরিচয় জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম-এ বিএনপিকর্মীকে গু'লি করে হ'ত্যা

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রাম-এ বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলি করে হত্যা করা হয়েছে বিএনপির এক কর্মীকে। নিহতের নাম মুজিব ভান্ডারী (৬০)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার অলি মিয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতারের পর অলি মিয়া হাট এলাকার একটি চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে বসে গল্প করছিলেন মুজিব ভান্ডারী। এ সময় কয়েকজন যুবক হঠাৎ সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা হামলাকারীদের পরিচয় জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা গেছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল