ডি এস কে টিভি চ্যানেল

কুপিয়ে গুরুতর জখম করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মোহাম্মদপুরএ ছাত্র সমন্বয়ককে কু'পিয়ে জ'খম

ছবি সংগৃহীত

মোহাম্মদপুরএ ছাত্র সমন্বয়ককে কুপিয়ে জখম

রাজধানীর ঢাকার মোহাম্মদপুর এলাকায় দুর্বৃত্তের হামলায় মো. ইব্রাহিম নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, তিনি জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুর থানা ছাত্র সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ময়ূর ভিলা সংলগ্ন নূর মসজিদের পাশের একটি চায়ের দোকানে বসেছিলেন ইব্রাহিম। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে হামলা চালায়। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার সময় হামলাকারীদের একজনের পরনে বোরকা ছিল এবং আরেকজনের মুখে মাস্ক ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এতে হামলাকারীদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত হাসপাতালে পাঠান। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় এখনো মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করছে পরবর্তী আইনগত পদক্ষেপ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

মোহাম্মদপুরএ ছাত্র সমন্বয়ককে কু'পিয়ে জ'খম

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মোহাম্মদপুরএ ছাত্র সমন্বয়ককে কুপিয়ে জখম

রাজধানীর ঢাকার মোহাম্মদপুর এলাকায় দুর্বৃত্তের হামলায় মো. ইব্রাহিম নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, তিনি জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুর থানা ছাত্র সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ময়ূর ভিলা সংলগ্ন নূর মসজিদের পাশের একটি চায়ের দোকানে বসেছিলেন ইব্রাহিম। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে হামলা চালায়। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার সময় হামলাকারীদের একজনের পরনে বোরকা ছিল এবং আরেকজনের মুখে মাস্ক ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এতে হামলাকারীদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত হাসপাতালে পাঠান। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় এখনো মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করছে পরবর্তী আইনগত পদক্ষেপ।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল