ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদপুরে বিএনপির প্রার্থীকে গণফোরাম প্রার্থীর সমর্থন

ছবিতেঃ চাঁদপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন জানাচ্ছেন গণফোরাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সেলিম আকবর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন দিয়েছেন গণফোরাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সেলিম আকবর। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

সভায় সেলিম আকবর বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার জন্য বৃহত্তর ঐক্য অপরিহার্য। সেই বিবেচনায় চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। গণফোরামের সব নেতা-কর্মী ও সমর্থকদের ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানাই।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্য জরুরি। ব্যক্তিগত কিংবা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক গণফোরাম প্রার্থী অ্যাডভোকেট সেলিম আকবর ও তার দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সমর্থন চাঁদপুর-৩ আসনে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে। সবাইকে সঙ্গে নিয়ে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় কাজ করতে চাই।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদপুরে বিএনপির প্রার্থীকে গণফোরাম প্রার্থীর সমর্থন

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন দিয়েছেন গণফোরাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সেলিম আকবর। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

সভায় সেলিম আকবর বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার জন্য বৃহত্তর ঐক্য অপরিহার্য। সেই বিবেচনায় চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। গণফোরামের সব নেতা-কর্মী ও সমর্থকদের ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানাই।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্য জরুরি। ব্যক্তিগত কিংবা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক গণফোরাম প্রার্থী অ্যাডভোকেট সেলিম আকবর ও তার দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সমর্থন চাঁদপুর-৩ আসনে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে। সবাইকে সঙ্গে নিয়ে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় কাজ করতে চাই।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল