৩০ জানুয়ারি ২০২৬
প্রেস বিজ্ঞপ্তি
*চাঁপাইনবাবগঞ্জকে গ্রিন ও ক্লিন টাউনে রূপান্তর করা হবে - নূরুল ইসলাম বুলবুল*
• কৃষিভিত্তিক ইপিজেড স্থাপন করে চাঁপাইনবাবগঞ্জকে উত্তরবঙ্গের বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে -
আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়তে ব্যাপক কর্মসূচি জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে এমপি প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের। ‘চাঁপাইনবাবগঞ্জকে গ্রিন ও ক্লিন টাউনে রূপান্তর করা’- হবে উল্লেখ নূরুল ইসলাম বুলবুল বলেন, তিনি নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জ হবে সবুজায়নের নগরী। পরিবেশের ভারসাম্য রক্ষায় গ্রিন টাউনের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জকে ক্লিন টাউনেও রূপান্তর করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ নিমূলের মাধ্যমে সুখি-সমৃদ্ধ আধুনিক ক্লিন টাউন হিসেবে চাঁপাইনবাবগঞ্জকে একটি নিরাপদ ও মানবিক নগরী হিসেবে গড়ে তোলা হবে। শুক্রবার (৩০ জানুয়ারি) তিনি চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের পদ্মাপাড়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এসময় শহীদ পরিবারের সদস্যসহ নারী–পুরুষ, হিন্দু–মুসলিম, কৃষক–শ্রমিক, প্রবাসী, সাংবাদিক, ডাক্তার, ছাত্র শিক্ষক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনীপেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে ৩৪.৭ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বাস করে উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, তিনি নির্বাচিত হলে প্রথম কাজ হবে ‘‘আত্মসামাজিক অবস্থানের পরিবর্তনের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে দারিদ্র্যপীড়িত জেলার পরিবর্তন করে স্বনির্ভর চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলা’, ‘প্রযুক্তি নির্ভর চাঁপাইনবাবগঞ্জ আইসিটি ও ভিশন ২০৪০’, ‘শিল্প ও বাণিজ্য নগরীর চাঁপাইনবাবগঞ্জ’, ‘সুশাসনের লক্ষ্যে স্বচ্ছ ও সেবামূলক প্রশাসন’, ‘সামাজিক নিরাপত্তায় নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলা’, ‘চিকিৎসা সেবা স্বাস্থ্য ও মানবকল্যাণে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ এবং চর অঞ্চলবাসীর জন্য নৌ-অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা’, ‘ দিয়ার ও চর অঞ্চলকে নিয়ে দিয়ার উপজেলা গঠন’, ‘কর্মজীবি মহিলাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও সুরক্ষা নিশ্চিত করা’, ‘আন্তঃনগর ও শাটল ট্রেন বৃদ্ধি করা; রেল স্টেশন আধুনিকায়ন ও সম্প্রসারণ করা’, ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতকরণ’, ‘পদ্মা ও মহানন্দা নদীর তীরে রিভার ড্রাইভ নির্মাণ এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলা’, ‘যুবকদের বেকারত্ব দূরীকরণে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কাঠামোগত উন্নয়ন, প্রশিক্ষণের বিষয় ও আসন সংখ্যা বৃদ্ধি করে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা’, ‘নদী ভাঙ্গনরোধে টেকসই বাঁধ নির্মাণ ও সার্কেল রোড তৈরি করে শহরের সঙ্গে যোগাযোগ স্থাপন’, ‘ মা ও শিশু হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন’, ‘মসজিদ ভিত্তিক মক্তব ব্যবস্থা কার্যকর করা, বয়স্ক নারী-পুরুষের কুরআন শিক্ষা এবং মার্কেটে নারীদের জন্য নামাজের ব্যবস্থা রাখা’, ‘কর্মসংস্থানের জন্য ম্যাংগো ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা ও কৃষিভিত্তিক ইপিজেড স্থাপন করে চাঁপাইনবাবগঞ্জকে উত্তরবঙ্গের বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলা’, ‘চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নকশিকাঁথা, কুটির শিল্প, কাঁসা-পিতল শিল্প, তাঁতশিল্প ও মৃৎশিল্পসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পকারখানা প্রতিষ্ঠায় সহযোগিতা করা’, ‘মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রচেষ্টা’, ‘চরাঞ্চলে পশুপালনে সহযোগিতার জন্য পশু হাসপাতাল প্রতিষ্ঠা’, ‘গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা সহায়তার লক্ষ্যে শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন গঠন’, ‘জলাবদ্ধতা নিরসন, বজ্য অপসারণ ও মশা নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহন’, ‘প্রবাসীদের সহযোগিতায় প্রবাসী কল্যাণ কেন্দ্র গঠন’, ‘ইউনিয়ন ভিত্তিক উপস্বাস্থ্য কেন্দ্রের সেবার মান উন্নয়ন এবং আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন’, ‘জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের ন্যায্য অধিকার ও নিারপত্তা নিশ্চিত করা’, ‘গ্রামীন অবকাঠামোগত উন্নয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ”।
নূরুল ইসলাম বুলবুল বলেন, ইশতেহার শুধুমাত্র ঘোষণা নয়, বাস্তবায়ন করাই তাঁর মূখ্য উদ্দেশ্যে। এসময় তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী মুখে যা বলে কাজে তার পরিণত করে। যেটি করতে পারবে না জামায়াতে ইসলামী সেটি কখনো বলে না।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, জেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, জেলা সেক্রেটারী অধ্যাপক আবু বকরসহ জেলা, উপজেলা এবং পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক
(আবদুস সাত্তার সুমন)
সহকারী প্রচার সম্পাদক
ঢাকা মহানগরী দক্ষিণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন