ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন

নোয়াখালী-২ আসনে এনসিপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

ছবি সংগৃহীত

নোয়াখালী-২ আসনে এনসিপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার আংশিক) আসনে নির্বাচনি সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। ১০ দলীয় নির্বাচনি ঐক্যের সিদ্ধান্ত অনুযায়ী এ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ।

জামায়াত সূত্রে জানা যায়, দলীয় ও জোটগত সিদ্ধান্তের অংশ হিসেবে অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পাদক সুলতান মুহাম্মদ জাকারিয়াকে আনুষ্ঠানিকভাবে সমর্থনের ঘোষণা দেন। এর ফলে নোয়াখালী-২ আসনে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুলতান মুহাম্মদ জাকারিয়া।

জামায়াত নেতারা জানান, আসন্ন নির্বাচনে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভাজন এড়াতে এবং জোটের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এই ছাড় দেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে ভোটারদের আস্থা অর্জন করা সম্ভব হবে।

এদিকে এনসিপি প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া জামায়াতের এই সমর্থনকে স্বাগত জানিয়ে বলেন, এটি নির্বাচনি ঐক্যের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত। তিনি নোয়াখালী-২ আসনের উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থ রক্ষায় সকল দল-মতের মানুষের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, নোয়াখালী-২ আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে বিবেচিত। জোটগত এই সমঝোতার ফলে আসন্ন নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতার চিত্র নতুন মাত্রা পাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

নোয়াখালী-২ আসনে এনসিপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল