ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : রোববার, ১১ জানুয়ারি ২০২৬

জোনায়েদ সাকিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থী

ছবি সংগ্রহীত

সংসদ সদস্য এমএ খালেক পিএসসি বলেছেন, জোনায়েদ সাকি একজন ডায়নামিক লিডার, তিনি আগামীতে মন্ত্রী হবেন। তার মধ্যে মানুষকে আকৃষ্ট করার সব গুণ রয়েছে। দলের স্বার্থে আমরা তার জন্য কাজ করবো। 

শনিবার (১০ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কাজী দবির উদ্দিনের সভাপতিত্বে এম. এ সালাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার নাছের খান অপু৷ 

এসময় আরো উপস্থিত ছিলেন, কাজী দবির উদ্দিন, আজিজুর রহমান, সাবেক নুরুল ইসলাম চেয়ারম্যান, নূরুল ইসলাম মুন্সি, আজিজুর রহমান, এটিও আওয়াল, মোহাম্মদ হোসেন, জিসান সরকার, ওমর ফারুক, সালাম, মনির, মিজবাউদ্দিন, ফারুক আহমেদ, আব্দুর রাজ্জাক-শিশু, আসোক মেম্বার, নূর মোহাম্মদ সহ অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ। 

এম. এ খালেক পিএসসি বলেন, বিএনপির জন্য আমার জীবন পর্যন্ত দিতে পারি। এটা একটা আবেগ আর ভালোবাসার নাম। দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে সাকির পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন। দলীয় স্বার্থে আমরা একযোটে কাজ করে যাবো। দলের নেতা যখন বলে তখন সেই কথা আমি ফেলতে পারি না। আমি প্রত্যাশা করি, জোটের প্রার্থী পাস করলে আমরা ভালো থাকবো। এম. এ খালেক পিএসসির দরজা সব সময় সবার জন্য খোলা থাকবে বলেও জানান তিনি। 

এসময় আরো বক্তব্যে নেতারা বলেন, জোনায়েদ সাকিকে আমরা মেনে নিব ঠিকই, উনার ও আমাদের দলের সকল নেতাকর্মীদের নিয়ে কাজ করতে হবে, ১৩ টি ইউনিয়নে বিএনপির কার্যালয় আছে, উনি আলাদা ভাবে কোথাও গণসংহতি আন্দোলনের কার্যালয় করতে পারবে না, আমাদের ধানের শীষের কার্যালয়েই উনার সব মিটিং মিছিল করতে হবে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির কোনো প্রার্থী দেয়া হয়নি। আসন সমঝোতায় বিএনপি জোটের প্রার্থী জোনায়েদ সাকিকেই মনোনীত করেছে দল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ১৫ মার্চ ২০২৬

জোনায়েদ সাকিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থী

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

সংসদ সদস্য এমএ খালেক পিএসসি বলেছেন, জোনায়েদ সাকি একজন ডায়নামিক লিডার, তিনি আগামীতে মন্ত্রী হবেন। তার মধ্যে মানুষকে আকৃষ্ট করার সব গুণ রয়েছে। দলের স্বার্থে আমরা তার জন্য কাজ করবো। 

শনিবার (১০ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কাজী দবির উদ্দিনের সভাপতিত্বে এম. এ সালাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার নাছের খান অপু৷ 

এসময় আরো উপস্থিত ছিলেন, কাজী দবির উদ্দিন, আজিজুর রহমান, সাবেক নুরুল ইসলাম চেয়ারম্যান, নূরুল ইসলাম মুন্সি, আজিজুর রহমান, এটিও আওয়াল, মোহাম্মদ হোসেন, জিসান সরকার, ওমর ফারুক, সালাম, মনির, মিজবাউদ্দিন, ফারুক আহমেদ, আব্দুর রাজ্জাক-শিশু, আসোক মেম্বার, নূর মোহাম্মদ সহ অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ। 

এম. এ খালেক পিএসসি বলেন, বিএনপির জন্য আমার জীবন পর্যন্ত দিতে পারি। এটা একটা আবেগ আর ভালোবাসার নাম। দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে সাকির পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন। দলীয় স্বার্থে আমরা একযোটে কাজ করে যাবো। দলের নেতা যখন বলে তখন সেই কথা আমি ফেলতে পারি না। আমি প্রত্যাশা করি, জোটের প্রার্থী পাস করলে আমরা ভালো থাকবো। এম. এ খালেক পিএসসির দরজা সব সময় সবার জন্য খোলা থাকবে বলেও জানান তিনি। 

এসময় আরো বক্তব্যে নেতারা বলেন, জোনায়েদ সাকিকে আমরা মেনে নিব ঠিকই, উনার ও আমাদের দলের সকল নেতাকর্মীদের নিয়ে কাজ করতে হবে, ১৩ টি ইউনিয়নে বিএনপির কার্যালয় আছে, উনি আলাদা ভাবে কোথাও গণসংহতি আন্দোলনের কার্যালয় করতে পারবে না, আমাদের ধানের শীষের কার্যালয়েই উনার সব মিটিং মিছিল করতে হবে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির কোনো প্রার্থী দেয়া হয়নি। আসন সমঝোতায় বিএনপি জোটের প্রার্থী জোনায়েদ সাকিকেই মনোনীত করেছে দল।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল