ডি এস কে টিভি চ্যানেল

বিনোদন

জীবন দহনে মুদ্রাস্ফীতি

জীবন দহনে মুদ্রাস্ফীতিলেখক অধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেনদামের সিঁড়ি উঠছে শুধু,নামছে স্বপ্নের ঘর,মুদ্রাস্ফীতির ঊর্ধ্বস্রোতেদগ্ধ জনজীবন-ভর।ক্রয়ক্ষমতা কমে আসে,প্রকৃত আয় যায় ক্ষয়ে,একই টাকায় কমে পণ্য—সংসার চলে ভয়ে।চাহিদা বাড়ে, জোগান কমে,মূল্যস্তর যায় চড়ে,জীবনযাত্রার ব্যয় বাড়েমধ্যবিত্তের ঘরে।দোকানের দামের ট্যাগগুলোকাঁটার মতো বিঁধে,ক্রেতার হাত পণ্যের দিকেফিরে আসে নিঃশব্দে।রান্নাঘরের খালি হাঁড়িদিচ্ছে অর্থনীতির পাঠ,ভোগব্যয়ের প্রতিটি অঙ্কেজমে দীর্ঘশ্বাস।চাল, ডাল, তেল আর সবজিতেবাড়ে পণ্যের দর,মূল্যসূচকের ঊর্ধ্বগতিচেপে ধরে ঘর।বেতন বাড়ে নামমাত্র,প্রকৃত আয় যায় কমে,ভাড়া-বিলের চাপ বাড়িয়েঘাটতি যায় জমে।শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ, গ্যাস—বাড়ায় নিত্যব্যয়,আয়-ব্যয়ের ফারাক যতততই বাড়ে ক্ষয়।সন্তান বলে, “এটা কিনবে?”বাবা বলে, “পরে,”অপূর্ণ চাহিদার খাতাবন্ধ হয় নীরব ঘরে।খেলনার বদলে বাজার-ব্যাগেঢোকে হিসাবখানা,ছোট্ট স্বপ্ন মুলতবি থাকে—এটাই মধ্যবিত্তের বেদনা।সঞ্চয় ছিল আগামীরনিরাপদ মূলধন,আজ তা ভাঙে বর্তমানেরবাড়তি ভোগব্যয়।সঞ্চয়ের হার কমে আসে,ঋণের বোঝা বাড়ে,অর্থনীতির কঠিন শব্দসংসারের ঘাড়ে চাপে।আয়ন বলে—কতটুকু এলো,ব্যয়ন বলে—কত গেল,দুইয়ের মাঝে সংসার খুঁজেকতটুকু আর রইল?রাতে বাবা হিসাব মেলে—আয়, ব্যয় আর ঋণ,কোন খাতে কাটছাঁট করলেবাঁচবে আগামী দিন।বাজেট যেন যুদ্ধক্ষেত্র,প্রয়োজনই সৈনিক,ইচ্ছেগুলো পিছু হটে,অভাব রয় দৈনিক।তবু ভোরে বাজার বসে,মানুষ নামে পথে,ক্ষুধা কোনো ছুটি মানে না,সংসার থামে কবে?হাতে ছোট্ট বাজার-তালিকা,মনে বিশাল ঘর,ফেরার পথে ব্যাগটা হালকা,বুকের হিসাব ভার।মুদ্রাস্ফীতি যখন দহন,প্রশ্ন শুধু—দাম আর কত বাড়বে, তা নয়;প্রশ্ন হলো—এই ঊর্ধ্বমুখী দামের ভিড়েমানুষের বেঁচে থাকার মূল্যআর কতটা কমবে?

জীবন দহনে মুদ্রাস্ফীতি