সংরক্ষিত নারী আসন বাতিল করে ১০০ আসনে সরাসরি নির্বাচনের প্রস্তাব স্পিকারেরজাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের পরিবর্তে ১০০টি আসনে সরাসরি ভোটের মাধ্যমে নারী প্রতিনিধি নির্বাচনের প্রস্তাব দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।[TECHTARANGA-POST:4267]নারীদের প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নারীরা কোনোভাবেই পিছিয়ে নেই। তাই নারীদের সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে আসার সুযোগ তৈরি করা প্রয়োজন।শুক্রবার বিকেলে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।