চীন অনুদান দিল ইরানের মিনাব স্কুল হামলার নিহতদের পরিবারকে
ইরানের দক্ষিণের হরমজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বিদ্যালয় গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়। এতে অন্তত ১৭৫ জন নিহত হন, যাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী।
এই ঘটনার পর চীন ইরানের নিহত শিক্ষার্থীদের পরিবারের জন্য ২ লাখ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, চীনের রেড ক্রস সোসাইটি এই অর্থ ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটিকে প্রদান করবে। অনুদানটি নিহত শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি সমবেদনা ও ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হচ্ছে।
চীন এই মানবিক সহায়তার মাধ্যমে নিহতদের পরিবারকে সহমর্মিতা জানাচ্ছে এবং আন্তর্জাতিকভাবে ঘটনার প্রতি শোক ও উদ্বেগ প্রকাশ করেছে।

শনিবার, ১৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন