ছুটির দিনেও ডিপো খোলা রাখার নির্দেশ
চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ছুটির দিনেও জ্বালানি সরবরাহ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর প্রধান ডিপো খোলা রাখা হবে এবং সেখান থেকে নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ করা হবে।
সরকারের এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং চলমান সংকটের কারণে পরিবহন ও শিল্প খাতে যাতে বড় ধরনের সমস্যা না হয় তা নিশ্চিত করা।
বিপিসি জানিয়েছে, ডিপোগুলো খোলা থাকায় ডিলার ও পরিবহনকারী প্রতিষ্ঠানগুলো ছুটির দিনেও প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারবে। এর ফলে বাজারে জ্বালানি সরবরাহে যে চাপ তৈরি হয়েছে, তা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
জ্বালানি খাতে সাম্প্রতিক অস্থিরতার কারণে সরকার সরবরাহ ব্যবস্থা সচল রাখতে বিভিন্ন জরুরি পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবেই ছুটির দিনেও ডিপো খোলা রাখার এই নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন