মতলব পৌরসভায় ভিজিএফ চাল নিতে গিয়ে স্টোর কিপারের মারধরের শিকার গৃহবধূ
চাঁদপুরের মতলব দক্ষিণে সরকারি অনুদান ভিজিএফের চাল সংগ্রহ করতে গিয়ে এক গৃহবধূ মারধরের শিকার। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার নবকলস (প্রধানিয়া বাড়ী) এলাকার বাসিন্দা মোসাঃ শাহিনুর বেগম (৪০) গত বুধবার (১১ মার্চ) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে সরকারি অনুদানের ১০ কেজি চাল সংগ্রহ করতে মতলব দক্ষিণ পৌরসভার মাঠে যান। চাল সংগ্রহ করে বের হওয়ার সময় নলুয়া এলাকার মোঃ কাউছার (৩৫) নামে এক ব্যক্তির সাথে তার ধাক্কা লাগে। এ সময় অভিযুক্ত কাউছার ক্ষিপ্ত হয়ে শাহিনুর বেগমকে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন।
শাহিনুর বেগম গালিগালাজের প্রতিবাদ করলে কাউছার উত্তেজিত হয়ে তার হাতে থাকা সরকারি অনুদানের চালের বস্তা ছিনিয়ে ফেলে দেন এবং তাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে তিনি শাহিনুর বেগমকে টেনে-হিঁচড়ে চুল ধরে ফেলে দেন এবং এলোপাতাড়ি লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ সময় তার চিৎকার শুনে উপস্থিত লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে অভিযুক্ত ব্যক্তি মতলব পৌরসভার স্টোর কিপার বলে জানা যায়। উপস্থিত লোকজনের সামনে ভুক্তভোগীকে মারধর ও হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় শাহিনুর বেগমকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবগত করে মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, পৌরসভার স্টোর কিপার কাউছার ফ্যাসিস্ট সরকারের আমলে মেয়র আওলাদ হোসেন লিটনের ঘনিষ্ঠ সহযোগী হয়ে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলো।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন, দুইপক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন