ডি এস কে টিভি চ্যানেল

ঘটনার প্রেক্ষাপটেই আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে ইকরাকে।

আলভীসহ ৩ জনের বিরুদ্ধে মা'মলা

আলভীসহ ৩ জনের বিরুদ্ধে মা'মলা
ছবি সংগৃহীত

আফরা ইভনাথ খান ইকরার মৃত্যু ঘিরে দায়ের হয়েছে আত্মহত্যায় প্ররোচনার মামলা। এ ঘটনায় তার স্বামী অভিনেতা জাহের আলভীসহ তিনজনকে আসামি করা হয়েছে। রোববার (১ মার্চ) বিকেলে রাজধানীর পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। পরে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পারিবারিক অশান্তি ও মানসিক চাপের কারণে ইকরা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল এবং এ নিয়ে বিভিন্ন সময়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বাদীর দাবি, এসব ঘটনার প্রেক্ষাপটেই আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে ইকরাকে।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় জাহের আলভীর পাশাপাশি তার কথিত প্রেমিকা ইফফাত আরা তিথি ও মা শিউলিসহ পরিবারের আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর তা যাচাই-বাছাই করে মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান গণমাধ্যমকে জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মামলার তদন্তে ইকরার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ, ঘটনার আগে ও পরে সংশ্লিষ্টদের ভূমিকা এবং পারিবারিক সম্পর্কের অবস্থা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রযুক্তিগত প্রমাণ সংগ্রহ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, আফরা ইভনাথ খান ইকরার মৃত্যু ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ০১ মার্চ ২০২৬

আলভীসহ ৩ জনের বিরুদ্ধে মা'মলা

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল