ডি এস কে টিভি চ্যানেল

ছিনতাইয়ের চেষ্টা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা।

বিশেষ অভিযানে ডা'কাতি প্রস্তুতি ও ছিন'তাইসহ ৮ মা'মলার আসামি'কে গ্রেফ'তার করেছে পুলিশ

ছবি সংগৃহীত

বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতি ও ছিনতাইসহ ৮ মামলার আসামিকে গ্রেফতার করেছে রামগতি থানা পুলিশ

আবদুল্লা আল জোবায়ের 

লক্ষীপুরের রামগতি উপজেলার একাধিক মামলার আসামি মো. জাফর প্র: ইমন (২৬) কে গ্রেফতার করেছে রামগতি থানা পুলিশ। তিনি মো. শাহজাহানের ছেলে। তার বাড়ি রামগতি থানাধীন চর ডাক্তার (আশ্রম বাজার) এলাকার ২ নম্বর ওয়ার্ডে।

রামগতি থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমনের বিরুদ্ধে রাজধানী ঢাকা ও লক্ষীপুরের বিভিন্ন থানায় মোট ৮টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে ডাকাতির প্রস্তুতি, চুরি, ছিনতাই, ছিনতাইয়ের চেষ্টা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা।

পুলিশ সূত্রে জানা যায়, ২৫ অক্টোবর ২০১৭ সালে লক্ষীপুর জেলার রামগতি থানায় তার বিরুদ্ধে প্রথম মামলা (এফআইআর নং-১২, জি আর নং-১৫৫/১৭) দায়ের হয়, যেখানে দণ্ডবিধি ১৮৬০ এর ৪৫৭/৩৮০ ধারায় অভিযোগ আনা হয়।

পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের অধীন তেজগাঁও ও মতিঝিল থানায় ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে একাধিক মামলা রুজু হয়। তেজগাঁও থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ (ডাকাতির প্রস্তুতি), ৩৯৩ (ছিনতাইয়ের চেষ্টা), ৩৭৯ (চুরি) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রয়েছে। এছাড়া মতিঝিল থানায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় একটি মামলা দায়ের হয়।

সর্বশেষ ৪ নভেম্বর ২০২৩ তারিখে তেজগাঁও থানায় দণ্ডবিধির ৩৯৩ ধারায় তার বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়।

রামগতি থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

আবদুল্লা আল জোবায়ের 

রামগতি - কমলনগর উপজেলা প্রতিনিধি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ০১ মার্চ ২০২৬

বিশেষ অভিযানে ডা'কাতি প্রস্তুতি ও ছিন'তাইসহ ৮ মা'মলার আসামি'কে গ্রেফ'তার করেছে পুলিশ

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতি ও ছিনতাইসহ ৮ মামলার আসামিকে গ্রেফতার করেছে রামগতি থানা পুলিশ

আবদুল্লা আল জোবায়ের 

লক্ষীপুরের রামগতি উপজেলার একাধিক মামলার আসামি মো. জাফর প্র: ইমন (২৬) কে গ্রেফতার করেছে রামগতি থানা পুলিশ। তিনি মো. শাহজাহানের ছেলে। তার বাড়ি রামগতি থানাধীন চর ডাক্তার (আশ্রম বাজার) এলাকার ২ নম্বর ওয়ার্ডে।

রামগতি থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমনের বিরুদ্ধে রাজধানী ঢাকা ও লক্ষীপুরের বিভিন্ন থানায় মোট ৮টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে ডাকাতির প্রস্তুতি, চুরি, ছিনতাই, ছিনতাইয়ের চেষ্টা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা।

পুলিশ সূত্রে জানা যায়, ২৫ অক্টোবর ২০১৭ সালে লক্ষীপুর জেলার রামগতি থানায় তার বিরুদ্ধে প্রথম মামলা (এফআইআর নং-১২, জি আর নং-১৫৫/১৭) দায়ের হয়, যেখানে দণ্ডবিধি ১৮৬০ এর ৪৫৭/৩৮০ ধারায় অভিযোগ আনা হয়।

পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের অধীন তেজগাঁও ও মতিঝিল থানায় ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে একাধিক মামলা রুজু হয়। তেজগাঁও থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ (ডাকাতির প্রস্তুতি), ৩৯৩ (ছিনতাইয়ের চেষ্টা), ৩৭৯ (চুরি) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রয়েছে। এছাড়া মতিঝিল থানায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় একটি মামলা দায়ের হয়।

সর্বশেষ ৪ নভেম্বর ২০২৩ তারিখে তেজগাঁও থানায় দণ্ডবিধির ৩৯৩ ধারায় তার বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়।

রামগতি থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

আবদুল্লা আল জোবায়ের 

রামগতি - কমলনগর উপজেলা প্রতিনিধি

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল