ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

বসতঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও হামলার ঘটনা ঘটেছে।

পিরোজপুরে গভীর রাতে বসতঘরে লু'টপাট ও অ'গ্নিসংযোগ, আ'হত ১

ছবি সংগৃহীত

পিরোজপুরে গভীর রাতে বসতঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১

মোঃ জিয়াউল ফকির

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাতে গভীর রাতে এক বসতঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও হামলার ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় রনজিত দাস (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উত্তর বাড়ইখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত রনজিত দাসের বাড়িতে প্রবেশ করে প্রথমে ঘরে থাকা মূল্যবান মালামাল লুট করে নেয়। পরে তারা বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় রনজিত দাস বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হঠাৎ ‘আগুন আগুন’ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। স্থানীয়দের সহযোগিতায় কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও এর মধ্যে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালের বেশ ক্ষয়ক্ষতি হয়।

গুরুতর আহত অবস্থায় রনজিত দাসকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

পিরোজপুরে গভীর রাতে বসতঘরে লু'টপাট ও অ'গ্নিসংযোগ, আ'হত ১

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পিরোজপুরে গভীর রাতে বসতঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১

মোঃ জিয়াউল ফকির

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাতে গভীর রাতে এক বসতঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও হামলার ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় রনজিত দাস (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উত্তর বাড়ইখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত রনজিত দাসের বাড়িতে প্রবেশ করে প্রথমে ঘরে থাকা মূল্যবান মালামাল লুট করে নেয়। পরে তারা বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় রনজিত দাস বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হঠাৎ ‘আগুন আগুন’ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। স্থানীয়দের সহযোগিতায় কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও এর মধ্যে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালের বেশ ক্ষয়ক্ষতি হয়।

গুরুতর আহত অবস্থায় রনজিত দাসকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল