ইন্দুরকানিতে ইয়াবাসহ কলেজ শিক্ষার্থী সহ তিনজন গ্রেফতার
মোঃ জিয়াউল ফকির
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ইন্দুরকানী থানার এসআই ইসমাইলের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিপুর এলাকায় অভিযান চালায়।
অভিযানে কলারণ গ্রামের নজরুল খলিফার ছেলে ও চন্ডিপুর কেসি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি কলেজের ছাত্র মো. সিফাত ইসলাম (১৯), নুর মোহাম্মদের ছেলে মো. নাঈম (২২) এবং মোনাঈম খানের ছেলে ফেরদৌস খান (২০) কে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় নাঈমের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় নাঈমের কাছ থেকে ৮ পিস, সিফাত ইসলামের কাছ থেকে ২ পিস এবং ফেরদৌস খানের কাছ থেকে ২ পিস সহ মোট ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম হাওলাদার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে।
মোঃ জিয়াউল ফকির
০১৯৪৬৬৩৭৩৪৬

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন